জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক


প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৬:৪৮:৪০ অপরাহ্ন

সিলেট নগরীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হিসেবে গড়ে তুলতে বাড়ি বাড়ি গিয়ে নগরবাসীকে সচেতন করছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মশক নিধন ও এডিস মশার লার্ভা ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে সিসিক। এ লক্ষ্যে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পাশাপাশি বাসিন্দাদের নিজেদের বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হচ্ছে।
বৃহস্পতিবার সকালে নগরীর জল্লারপাড় এলাকায় মশক নিধন ও লার্ভা ধ্বংস কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত স্থানে ময়লা ফেলা, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা ও কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করেন।
পরিদর্শনকালে কয়েকটি বাড়ির আশপাশে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক। তিনি বাড়ির মালিকদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি পরিচ্ছন্ন নগর গড়তে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা একটি পরিচ্ছন্ন নগরী গড়তে চাই, যেখানে কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকবে না। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমবে এবং মশাবাহিত রোগ থেকেও সুরক্ষা পাওয়া সম্ভব হবে। বিশেষ করে ডেঙ্গুর বিস্তার রোধে প্রত্যেককে সচেতন হতে হবে। বাড়ির ভেতরে কিংবা বাইরে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিজেদের আঙিনা নিজেদেরই পরিষ্কার রাখতে হবে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে সিসিক প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগর গড়ার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নির্ধারিত স্থানে ময়লা ফেলা, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেষ্ট হতে হবে।
এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার বিশিষ্টজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে প্রস্তুতি সভা

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে প্রস্তুতি সভা

সুনামগঞ্জে চলতি বছরে ১৮০ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ

সুনামগঞ্জে চলতি বছরে ১৮০ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ

নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য

নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য

সর্বশেষ সংবাদ
সঈদউদ্দীন ডিগ্রি কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন
সঈদউদ্দীন ডিগ্রি কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন
চুনারুঘাটে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়
চুনারুঘাটে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়
গোয়াইনঘাটে পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ
গোয়াইনঘাটে পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের পাশে থাকার আশ্বাস এমপি শকুর
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের পাশে থাকার আশ্বাস এমপি শকুর
হকৃবিতে অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতে কর্মশালা
হকৃবিতে অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতে কর্মশালা
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে প্রস্তুতি সভা
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে প্রস্তুতি সভা
পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
সুনামগঞ্জে চলতি বছরে ১৮০ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
সুনামগঞ্জে চলতি বছরে ১৮০ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য
নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে লিডিং ইউনিভার্সিটির সভা
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে লিডিং ইউনিভার্সিটির সভা
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কমিটির প্রথম সভা
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কমিটির প্রথম সভা
বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন
বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন
বড়লেখায় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি
বড়লেখায় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি
বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান
বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top