জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কমিটির প্রথম সভা


প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৬:২৭:৪১ অপরাহ্ন

প্রবাসীদের কল্যাণ, সিলেটের উন্নয়ন, সামাজিক ঐক্য ও মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এনইসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর বুধবার দুপুর ১টায় বার্মিংহামের বাঙালি অধ্যুষিত স্মলহিথ এলাকার আল-মিরাজ ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শতাধিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি কাউন্সিলর আশরাফ মিয়া ও ট্রেজারার হেলেন ইসলামের যৌথ পরিচালনায় সভায় প্রবাসী কমিউনিটির ঐক্য সুসংহত করার পাশাপাশি সিলেটের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে একাধিক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন ও শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, উপদেষ্টা সোরাবুর রহমান, ফয়জুর রহমান চৌধুরী ও কবির উদ্দিন।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আহমেদ সাদিক।
সভায় সিলেট বিভাগের চার জেলা-সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৫০টি সেলাই মেশিন বিতরণের জন্য ৭ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়।
এছাড়া আসন্ন মাহে রমজান উপলক্ষে চার জেলার গরিব, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের জন্য আরও ১০ লাখ টাকার মানবিক প্রকল্প অনুমোদন করা হয়। দুটি প্রকল্প বাস্তবায়নে সর্বমোট ১৭ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়।
সমাপনী বক্তব্যে সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর সভা সফলভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি

প্রবাস এর আরও খবর
৫২ বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

৫২ বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

লন্ডনে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন 

লন্ডনে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন 

সর্বশেষ সংবাদ
সঈদউদ্দীন ডিগ্রি কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন
সঈদউদ্দীন ডিগ্রি কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন
চুনারুঘাটে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়
চুনারুঘাটে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়
গোয়াইনঘাটে পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ
গোয়াইনঘাটে পানি শোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের পাশে থাকার আশ্বাস এমপি শকুর
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের পাশে থাকার আশ্বাস এমপি শকুর
হকৃবিতে অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতে কর্মশালা
হকৃবিতে অ্যাক্রেডিটেশন ও গুণগত মান নিশ্চিতে কর্মশালা
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে প্রস্তুতি সভা
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনে প্রস্তুতি সভা
পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
সুনামগঞ্জে চলতি বছরে ১৮০ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
সুনামগঞ্জে চলতি বছরে ১৮০ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য
নবীগঞ্জে রোদে ফিরেছে হাওরের প্রাণচাঞ্চল্য
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে লিডিং ইউনিভার্সিটির সভা
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে লিডিং ইউনিভার্সিটির সভা
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কমিটির প্রথম সভা
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কমিটির প্রথম সভা
বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন
বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন
বড়লেখায় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি
বড়লেখায় প্রাণিসম্পদ সপ্তাহে র‌্যালি
বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান
বড়লেখায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top