জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

লন্ডনে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন 


প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৭:১৫:৫৪ অপরাহ্ন

লন্ডন সংবাদদাতা : বিশ্বশান্তি, মানবতার কল্যাণ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয়ে যুক্তরাজ্যের গেটওয়েক ইসলামিক সেন্টারের উদ্যোগে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে বিপুলসংখ্যক মুসল্লি, নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ধর্মীয় আলোচনা, কোরআন শিক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের পাগড়ি প্রদান এবং কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণসহ নানা আয়োজন ছিল সম্মেলনে।
গেটওয়েক ইসলামিক সেন্টারের সভাপতি আবুল কালাম আজাদ ছোটনের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা ফখরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মঈনুল ইসলাম মামুন ও কোষাধ্যক্ষ মুহিব মিয়া।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ড. ওসামা ইউসুফ আল হাজার, মালয়েশিয়া থেকে আগত কারি মোহাম্মদ জাইম আকমল বিন আব্দুল নাজিব এবং সেন্ট্রাল বন্ডস মসজিদের ইমাম ও সিনিয়র পরিচালক মাওলানা সুলতান আহমেদ।
সম্মেলনের বিশেষ আকর্ষণ ছিল দারুল কেরাত লতিফিয়া থেকে কোরআন শিক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের পাগড়ি প্রদান। পাগড়িপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মাসুম ইসলাম, রায়হান আলী, ওমাইর শাহাব, যুবাইর রাফি আহমদ, আম্ফান সায়মুন, হোসাইন বেগ, নায়িব ইসলাম ও তাহমিনা উদ্দিন। এছাড়া শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্মেলনে বক্তারা বাংলা ও ইংরেজি ভাষায় ইসলামের আলোকে সমসাময়িক সমাজ, নৈতিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন, তরুণ প্রজন্মের দায়িত্ব, ধর্মীয় শিক্ষা ও মানবিক সমাজ গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও সুন্দর সমাজ গঠনে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা, মানবিকতা এবং নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি। একই সঙ্গে তরুণ প্রজন্মকে সঠিক ধর্মীয় শিক্ষা ও নৈতিক আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সম্মেলনের সমাপ্তি ঘটে বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, মানবতার কল্যাণ ও সবার সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে।

প্রবাস এর আরও খবর
মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদান কখনো ভুলে যাওয়ার নয় : অস্ট্রেলিয়ায় ডা. শফিক 

জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদান কখনো ভুলে যাওয়ার নয় : অস্ট্রেলিয়ায় ডা. শফিক 

পেনাংয়ে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা হাইকমিশনের

পেনাংয়ে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা হাইকমিশনের

সর্বশেষ সংবাদ
কানাইঘাটে নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতায় বিএনপি নেতা বহিষ্কার
কানাইঘাটে নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতায় বিএনপি নেতা বহিষ্কার
কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক
কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক
স্পিকারের সাথে তাফিদা রাকিব ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
স্পিকারের সাথে তাফিদা রাকিব ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
গ্রামীণ ব্যাংকের প্রায় ১শ শাখায় হামলা হয়েছে : ড. ইউনূস
গ্রামীণ ব্যাংকের প্রায় ১শ শাখায় হামলা হয়েছে : ড. ইউনূস
চার কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে
চার কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে
কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপন
কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপন
লন্ডনে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন 
লন্ডনে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন 
দক্ষিণ সুরমা সরকারি কলেজে মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর
দক্ষিণ সুরমা সরকারি কলেজে মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর
মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী
মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী
সুনামগঞ্জে ১০০ উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার চেক বিতরণ
সুনামগঞ্জে ১০০ উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার চেক বিতরণ
এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই : এমপি শকু
এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই : এমপি শকু
শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক
শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক
বড়লেখায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন
বড়লেখায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন
চিতার কামড়ে আহত দপ্তরীর পাশে দাঁড়ায়নি প্রশাসন
চিতার কামড়ে আহত দপ্তরীর পাশে দাঁড়ায়নি প্রশাসন
গোয়াইনঘাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু
গোয়াইনঘাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top