জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপন


প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৭:১৭:১৫ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি : বিবাহিত কন্যাদের সঙ্গে পিতৃগৃহের ভালোবাসা ও আত্মিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক ও পারিবারিক উৎসব ‘নিংঙোল চাকৌবা-২০২৬’। এ উপলক্ষে মণিপুরি অধ্যুষিত গ্রামগুলোতে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
সোমবার উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁওয়ে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করা হয়। মণিপুরি কালচারাল কমপ্লেক্স, প্যাট্রিয়টিক রাইটার্স ফোরাম, মণিপুর এবং মণিপুরি ইয়ুথস ফোরাম বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ঐতিহ্যবাহী পোশাক ফানেক ও ইন্নাফি পরে হাতে ফলমূল ও মিষ্টান্ন নিয়ে সমবেত হন বিবাহিত মণিপুরি নারীরা।
অনুষ্ঠানের শুরুতে তাঁদের ফুলেল ও আন্তরিক অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। পরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী মণিপুরি খাবারের বিশেষ ভোজ। এতে মাছের বিভিন্ন পদ ছাড়াও ইরোম্বা, সিঞ্জু, উতি ও চামফুত পরিবেশন করা হয়। ভোজ শেষে নারীদের হাতে নতুন পোশাক ও উপহারসামগ্রী তুলে দেন আয়োজকরা। বিনিময়ে তাঁরা ভাই-বোন, বাবা-মা ও স্বজনদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে আশীর্বাদ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মণিপুরি ইয়ুথস ফোরামের কালচারাল সেক্রেটারি জয়া শর্মা।
নিংঙোল চাকৌবা উৎসব কমিটির আহ্বায়ক ইবুংহাল শ্যামলের সভাপতিত্বে এবং সমাজকর্মী অশোক অঙোমচারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ। বিশেষ অতিথি ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, প্যাট্রিয়টিক রাইটার্স ফোরাম মণিপুরের সম্পাদক রাকেশ নাওরেম এবং পিএডব্লিউএফের গুয়াহাটি শাখার সম্পাদক রাজু মাইবাম। এ ছাড়া বক্তব্য দেন কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ।

মৌলভীবাজার এর আরও খবর
এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই : এমপি শকু

এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই : এমপি শকু

শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক

শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক

বড়লেখায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন

বড়লেখায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন

সর্বশেষ সংবাদ
কানাইঘাটে নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতায় বিএনপি নেতা বহিষ্কার
কানাইঘাটে নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতায় বিএনপি নেতা বহিষ্কার
কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক
কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক
স্পিকারের সাথে তাফিদা রাকিব ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
স্পিকারের সাথে তাফিদা রাকিব ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
গ্রামীণ ব্যাংকের প্রায় ১শ শাখায় হামলা হয়েছে : ড. ইউনূস
গ্রামীণ ব্যাংকের প্রায় ১শ শাখায় হামলা হয়েছে : ড. ইউনূস
চার কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে
চার কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে
কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপন
কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপন
লন্ডনে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন 
লন্ডনে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন 
দক্ষিণ সুরমা সরকারি কলেজে মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর
দক্ষিণ সুরমা সরকারি কলেজে মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর
মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী
মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী
সুনামগঞ্জে ১০০ উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার চেক বিতরণ
সুনামগঞ্জে ১০০ উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার চেক বিতরণ
এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই : এমপি শকু
এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই : এমপি শকু
শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক
শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক
বড়লেখায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন
বড়লেখায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন
চিতার কামড়ে আহত দপ্তরীর পাশে দাঁড়ায়নি প্রশাসন
চিতার কামড়ে আহত দপ্তরীর পাশে দাঁড়ায়নি প্রশাসন
গোয়াইনঘাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু
গোয়াইনঘাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top