জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই : এমপি শকু


প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৭:১১:৪৫ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু বলেছেন, এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই। রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার মানুষের কল্যাণে কাজ করা এবং উন্নয়নের স্বার্থে ত্যাগ স্বীকার করা। আমি এমন উন্নয়ন করতে চাই, যাতে মানুষ আমাকে স্মরণ রাখে।
রোববার রাতে মৌলভীবাজারের কুলাউড়া ডাকবাংলো মাঠে কুতবুল আউলিয়া শাহ সূফী মাওলানা মনছব আলী ছাতাপীর (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং সংগঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শকু বলেন, কুলাউড়ায় উন্নয়নের ধারা শুরু হয়েছে। ধীরে ধীরে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। ছাতাপীরের নামকরণের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ছাতাপীর সাহেব শুধু ছাতা নিয়ে ঘুরতেন না। বরং মানুষ বিপদ-আপদে তাঁর কাছে গিয়ে সুপরামর্শ ও সহযোগিতা পেতেন। এ সময় তিনি ছাতাপীর সাহেবের মাজারে যাওয়ার রাস্তা নির্মাণ এবং ওয়াজ মাহফিলের মাঠ ভরাটে অনুদানের আশ্বাস দেন।
স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুমের সভাপতিত্বে এবং সংগঠনের সহসাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম ও মাওলানা এবাদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, বাবনিয়া হাসিমপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আহসান উদ্দিন, উপজেলা আল ইসলাহের সহসভাপতি কাজী মখলিছুর রহমান, সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক মুসলেহ উদ্দিন মুসা, কাতার শাখার সহসাধারণ সম্পাদক রুবেল আহমদ, মাওলানা মুফতি শামসুল ইসলাম, স্মৃতি পরিষদের সহসাধারণ সম্পাদক এইচ ডি রুবেল ও পৌর আল ইসলাহ নেতা আব্দুল মুবিন জিহাদী প্রমুখ। সভা শেষে উপজেলার প্রায় ১৫০ জন কৃষক ও শ্রমজীবী মানুষের মধ্যে ছাতা বিতরণ করা হয়।

মৌলভীবাজার এর আরও খবর
কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপন

কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপন

শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক

শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক

বড়লেখায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন

বড়লেখায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন

সর্বশেষ সংবাদ
কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক
কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক
স্পিকারের সাথে তাফিদা রাকিব ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
স্পিকারের সাথে তাফিদা রাকিব ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
গ্রামীণ ব্যাংকের প্রায় ১শ শাখায় হামলা হয়েছে : ড. ইউনূস
গ্রামীণ ব্যাংকের প্রায় ১শ শাখায় হামলা হয়েছে : ড. ইউনূস
চার কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে
চার কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে
কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপন
কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপন
লন্ডনে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন 
লন্ডনে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন 
দক্ষিণ সুরমা সরকারি কলেজে মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর
দক্ষিণ সুরমা সরকারি কলেজে মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর
মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী
মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী
সুনামগঞ্জে ১০০ উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার চেক বিতরণ
সুনামগঞ্জে ১০০ উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার চেক বিতরণ
এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই : এমপি শকু
এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই : এমপি শকু
শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক
শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক
বড়লেখায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন
বড়লেখায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন
চিতার কামড়ে আহত দপ্তরীর পাশে দাঁড়ায়নি প্রশাসন
চিতার কামড়ে আহত দপ্তরীর পাশে দাঁড়ায়নি প্রশাসন
গোয়াইনঘাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু
গোয়াইনঘাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু
হকৃবিতে পূবালী ব্যাংকের উপশাখার উদ্বোধন
হকৃবিতে পূবালী ব্যাংকের উপশাখার উদ্বোধন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top