জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী


প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৭:১৩:৫৪ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার কেদাহ রাজ্যের একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ৩৮ বাংলাদেশিসহ ৫২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার সকাল পৌনে ১০টার দিকে পরিচালিত এ অভিযানে ৬৪ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি এবং কেদাহ রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জাইন অভিযানে অংশ নেন।
অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, যাচাই করা ৬৪ জনের মধ্যে ৫৬ জন ছিলেন বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে ৩৮ জন বাংলাদেশি পুরুষ, ১০ জন ইন্দোনেশীয় পুরুষ, তিনজন ইন্দোনেশীয় নারী এবং একজন মিয়ানমারের নাগরিক ছিলেন। যাচাই-বাছাই শেষে ৫২ জনকে আটক করা হয়।
লোকমান এফেন্দি জানান, আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৫৫ বছরের মধ্যে। তাঁদের পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেদাহ অভিবাসন কার্যালয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া তদন্তের স্বার্থে একটি সাক্ষী তলবের নোটিশ জারি করা হয়েছে।
তিনি বলেন, আটক ব্যক্তিদের অধিকাংশের কাছে বৈধ ভ্রমণ নথি কিংবা কাজের অনুমতিপত্র ছিল না। আবার কয়েকজন বিদেশি কর্মী এমন প্রতিষ্ঠানে কাজ করছিলেন, যে প্রতিষ্ঠানের নামে তাঁদের কাজের অনুমতিপত্র ইস্যু করা হয়নি।
নিয়োগকর্তাদের সতর্ক করে লোকমান এফেন্দি বলেন, বিদেশি কর্মীদের অবশ্যই বৈধ অস্থায়ী কর্মানুমতিপত্র (পিএলকেএস) থাকতে হবে। একই সঙ্গে অনুমোদিত নিয়োগকর্তার অধীনে এবং নির্ধারিত কর্মখাতেই তাঁদের কাজ করতে হবে। অন্য প্রতিষ্ঠানের নামে ইস্যু করা অনুমতিপত্র ব্যবহার কিংবা অনুমোদিত খাতের বাইরে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।
এদিকে, মালয়েশিয়াজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ১২ হাজার ৪৭১টি অভিযান পরিচালনা করে ৪৬ হাজার ৪২৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। একই সময়ে ১ লাখ ৬১ হাজার ৭৪৮ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়েছে। এ ছাড়া আইন লঙ্ঘনের দায়ে দুই হাজারের বেশি নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্প্রতি সেলাঙ্গর রাজ্যের মেরু এলাকার একটি কারখানায় বিশেষ অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান লোকমান এফেন্দি। তিনি বলেন, প্রতিদিন গড়ে ৩৭টির বেশি অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। দিনের কোনো সময়কেই অভিযানের বাইরে রাখা হচ্ছে না। এ পর্যন্ত ৫২ হাজার ৭৪৩ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
লোকমান এফেন্দি আরও বলেন, শুধু বিদেশি কর্মীদের বিরুদ্ধেই নয়, অভিবাসন আইন লঙ্ঘনে সহায়তাকারী ব্যক্তি, নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও অভিযানের আওতায় আনা হচ্ছে। শ্রম বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হচ্ছে।

প্রবাস এর আরও খবর
লন্ডনে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন 

লন্ডনে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন 

জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদান কখনো ভুলে যাওয়ার নয় : অস্ট্রেলিয়ায় ডা. শফিক 

জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদান কখনো ভুলে যাওয়ার নয় : অস্ট্রেলিয়ায় ডা. শফিক 

পেনাংয়ে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা হাইকমিশনের

পেনাংয়ে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা হাইকমিশনের

সর্বশেষ সংবাদ
কানাইঘাটে নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতায় বিএনপি নেতা বহিষ্কার
কানাইঘাটে নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতায় বিএনপি নেতা বহিষ্কার
কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক
কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক
স্পিকারের সাথে তাফিদা রাকিব ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
স্পিকারের সাথে তাফিদা রাকিব ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ
গ্রামীণ ব্যাংকের প্রায় ১শ শাখায় হামলা হয়েছে : ড. ইউনূস
গ্রামীণ ব্যাংকের প্রায় ১শ শাখায় হামলা হয়েছে : ড. ইউনূস
চার কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে
চার কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে
কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপন
কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপন
লন্ডনে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন 
লন্ডনে গেটউইক মসজিদে বার্ষিক ইসলামী সম্মেলন 
দক্ষিণ সুরমা সরকারি কলেজে মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর
দক্ষিণ সুরমা সরকারি কলেজে মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর
মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী
মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী
সুনামগঞ্জে ১০০ উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার চেক বিতরণ
সুনামগঞ্জে ১০০ উন্নয়ন প্রকল্পে ৩ কোটি টাকার চেক বিতরণ
এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই : এমপি শকু
এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই : এমপি শকু
শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক
শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক
বড়লেখায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন
বড়লেখায় সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন
চিতার কামড়ে আহত দপ্তরীর পাশে দাঁড়ায়নি প্রশাসন
চিতার কামড়ে আহত দপ্তরীর পাশে দাঁড়ায়নি প্রশাসন
গোয়াইনঘাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু
গোয়াইনঘাটে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top