বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৬:২৬:৩৪ অপরাহ্ন
সিলেটের বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ।
সভায় আলোচনায় অংশ নেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাবুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, বিএনপি নেতা মকবুল মিয়া, মাসুক মিয়া ও আজমান আলী।
এছাড়া সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, আমির আলী, আবুল কাসেম অফিক, আবু তাহের এবং খামারি তুহিন আহমদ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ.জ.ম. সালাহ উদ্দিন। এ সময় ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আরাফাত ও সন্তোষ ভট্টাচার্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। র্যালি ও আলোচনা সভার আগে অতিথিরা প্রাণিসম্পদবিষয়ক বিভিন্ন প্রকাশনার স্টল পরিদর্শন করেন। পরে লিফলেটসহ একাধিক বই বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ.জ.ম. সালাহ উদ্দিন জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রশিক্ষণ, খামার পরিদর্শন, ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা এবং প্রাণিচিকিৎসা কার্যক্রম। বিজ্ঞপ্তি




