প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের পাশে থাকার আশ্বাস এমপি শকুর
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৬:৫৩:০১ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। দেশীয় প্রাণিসম্পদের জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে এ খাতকে রপ্তানিমুখী করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শকু বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের এগিয়ে আসতে হবে। দেশীয় জাত সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে খামারিদের সব ধরনের সহযোগিতা করা হবে। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল।
ভেটেরিনারি সার্জন ডা. মো. মহিউদ্দিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এসএম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা এনজিও সমন্বয়কারী বদরুল হোসেন খান, খামারি রুমেল খান, মুহিতুর রহমান ও সাংবাদিক নাজমুল বারী সোহেল প্রমুখ।




