জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত


প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৯:১৭:২৬ অপরাহ্ন

ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরদূর্লভপুর গ্রামে। নিহত চাচি হানিফা বেগম (৫০) একই গ্রামের লাল মিয়ার স্ত্রী। এ ঘটনার পর মৃত আব্দুল হান্নানের ছেলে ও লাল মিয়ার ভাতিজা জামাল উদ্দিন (৪০)সহ তার পরিবারের লোকজন তার বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টায় চরদূর্লভপুর গ্রামের বাসিন্দা লাল মিয়া স্থানীয় একটি হাওরে নিজের পরনের সার্ট খুলে রেখে পানি সেচে মাছ ধরতে যান। কিছু সময় পর লাল মিয়ার ভাতিজা জামাল উদ্দিনও ওই হাওরে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে চাচা লাল মিয়া হাওরের উপরে উঠে বাড়িতে এসে দেখেন তার সার্টের পকেটে রাখা ৬শ’ টাকা নেই। টাকা না পেয়ে চাচা ভাতিজাকে দায়ী করেন। এনিয়ে বাড়িতে চাচা-ভাতিজা দু’জনের মধ্যে বাকবিতন্ডার হয়।

একই বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় চাচা হানিফা বেগমের সাথে ঝগড়ায় লিপ্ত হন ভাতিজা জামাল উদ্দিন। এক পর্যায়ে চাচি হানিফা ভাতিজাকে গালমন্দ করলে উত্তেজিত ভাতিজা ছুলফি দিয়ে চাচির বুকে আঘাত করলে চাচি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত চাচিকে প্রতিবেশী লোকজন দ্রুত কৈতক সরকারী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পর দুপুর দেড়টায় কর্তব্যরত চিকিৎসক হানিফা বেগমকে মৃত ঘোষণা করেন।

এদিকে, চাচির মৃত্যুর খবর জানতে পেরে ভাতিজা তার পরিবারের লোকজন নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত হানিফা বেগমের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্ত কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল

সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক

সর্বশেষ সংবাদ
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠিত
পূবালী ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি
পূবালী ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি
নৈরাজ্যের প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল
নৈরাজ্যের প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল
বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল
সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল
ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত
ছাতকে ভাতিজার ছুলফির আঘাতে চাচি নিহত
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে : সিসিক প্রশাসক
মোগলাবাজারে গ্রামীণ ব্যাংকের বারান্দায় আগুন
মোগলাবাজারে গ্রামীণ ব্যাংকের বারান্দায় আগুন
সিলেটে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন
সিলেটে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন
জাফলং সীমান্তে পাচারকারী আটক, ভিকটিম উদ্ধার
জাফলং সীমান্তে পাচারকারী আটক, ভিকটিম উদ্ধার
সিলেটে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু
সিলেটে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু
সিলেটে হামে ফের ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের ৩ শিশুর মৃত্যু
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৮
ওসমানী এয়ারপোর্টে সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ, শুল্ক দিয়ে ফেরত
ওসমানী এয়ারপোর্টে সোয়া কোটি টাকার স্বর্ণ জব্দ, শুল্ক দিয়ে ফেরত
সীমান্তে ৪৮ বিজিবির পৌণে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির পৌণে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top