জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৯:০৬:৫২ অপরাহ্ন

শনাক্ত ১২০০ ছাড়ালো

স্টাফ রিপোর্টার : সিলেটে আরও ১ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ৬০ বছর বয়সী আতিক মিয়া সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৬ জন শনাক্ত হওয়ায় ডেঙ্গুরোগীর সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন আছেন ২৮ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২১ নভেম্বর জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান আতিক মিয়া। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর)।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৬ জনের মধ্যে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেলে ১ ও নর্থ ইস্ট মেডিকেলে ৫ জন চিকিৎসাধিন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ২৮ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪, নর্থ ইস্ট মেডিকেলে ৫, হবিগঞ্জ সদর হাসপাতালে ২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ১,২০২ জনের মধ্যে হবিগঞ্জে ৪৭৩, সুনামগঞ্জে ২৭৮, সিলেটে ৩২০ এবং মৌলভীবাজারে ৯৭ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১ নভেম্বর জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা নুরুল আলম (৫৪)। এর আগে ২৫ অক্টোবর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফারদিন আহমদ (৪)। গত ১৮ অক্টোবর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২)। গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ও ২ আগস্ট সিলেট ওসমানী মেডিকেলে আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আগের ২৪ ঘণ্টায় সিলেটে ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও ৭ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
ক্লীন ও গ্রীন গোলাপগঞ্জের পরিচ্ছন্নতা অভিযান

ক্লীন ও গ্রীন গোলাপগঞ্জের পরিচ্ছন্নতা অভিযান

তরুণদের শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান

তরুণদের শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান

সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বশেষ সংবাদ

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১০
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১০
জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি গ্রেফতার
জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি গ্রেফতার
অন্ধ্রপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
অন্ধ্রপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
সিলেটে দুই দিন প্রিপেইড গ্যাস মিটারে রিচার্জ বন্ধ
সিলেটে দুই দিন প্রিপেইড গ্যাস মিটারে রিচার্জ বন্ধ
হোটেল শ্রমিক নেতা স্মরণে শোকসভা
হোটেল শ্রমিক নেতা স্মরণে শোকসভা
আসামে ১৩ বাংলাদেশি আটক
আসামে ১৩ বাংলাদেশি আটক
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
জগন্নাথপুরে আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা
জগন্নাথপুরে আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা
জগন্নাথপুরে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান
জগন্নাথপুরে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান
রাতারগুল কাণ্ডে আ’লীগের আরও ২ নেতা গ্রেফতার
রাতারগুল কাণ্ডে আ’লীগের আরও ২ নেতা গ্রেফতার
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top