সিলেটে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আলোচনা কাল
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৯:১৮:৩৪ অপরাহ্ন

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর উদ্যোগে ঢাকায় অনুষ্ঠেয় ১৫তম যাকাত ফেয়ার উপলক্ষে সিলেটে ‘জীবনের পরিবর্তন: পরনির্ভরশীলতা থেকে মর্যাদা ও স্বনির্ভরতার পথে’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভা আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট চেম্বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন আলীম ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী। সভাপতিত্ব করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক।
সভায় যাকাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব, দারিদ্র্য বিমোচন, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে যাকাতের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। এতে বক্তব্য রাখবেন সিলেট সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মোহাম্মদ এহসান উদ্দিন এবং সিজেডএমের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল মো. জাকারিয়া হোসেন, পিএসসি, জি (অব.)।
অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বিজ্ঞপ্তি




