নৈরাজ্যের প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৯:২৪:০০ অপরাহ্ন

সারাদেশে অব্যাহত সন্ত্রাস-নৈরাজ্য বন্ধ, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে এবং সিপিবি জেলা নেতা মাশরুখ জলিলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সুমিত রঞ্জন দাস, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হরিদন দাস, জাতীয় যুব জোট সিলেট জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন সুমন ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদ প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িক নিপীড়নের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি




