দুর্নীতি মুক্তকরণ ফোরামের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৬:৩৯:৪১ অপরাহ্ন
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আগামী ৯ ডিসেম্বর সিলেটে দুর্নীতিবিরোধী র্যালি ও সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় নগরীর বারুতখানাস্থ ফুড প্যালেস রেস্তোরাঁয় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নেসারুল হক চৌধুরী, ড. রমেন্দ্রনাথ ভট্টাচার্য, কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ডা. অরুণ কুমার দেব, মামুন রশীদ অ্যাডভোকেট, মো. শেখ লায়েক মিয়া, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, শাহিদুর রহমান জুনু, সহশ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা মিজান গাজী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সমাজসেবক মোহাম্মদ লুৎফুর রহমান লিলু, কেন্দ্রীয় নেতা ইসমত ইবনে ইসহাক সানজীদ, মাহবুব ইকবাল মুন্না, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক নিয়াজ কুদ্দুস খান ও সাংবাদিক জয়দীপ চক্রবর্তী প্রমুখ।
সভায় আগামী ৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত, দুর্নীতিবিরোধী র্যালি ও সমাবেশ আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। কর্মসূচি সফল করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ নির্মাণে উচ্চপর্যায়ের দুর্নীতিবাজ ও ঋণখেলাপি নেতৃত্ব ত্যাগ করতে হবে। দেশের অন্যতম প্রধান সমস্যা দুর্নীতি দূর করতে সবাইকে সোচ্চার হতে হবে।
সভায় ভেজালবিরোধী অভিযান, নিরাপদ খাদ্য এবং বেসরকারি হাসপাতালগুলোতে পরীক্ষা-নিরীক্ষার নামে বাণিজ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একশ্রেণির চিকিৎসকের ওষুধ ও চিকিৎসা নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে গাফিলতির বিষয়েও উদ্বেগ জানান তাঁরা। বিজ্ঞপ্তি




