জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

সুনামগঞ্জ টেক্সটাইল অধ্যক্ষ অপসারণ দাবিতে সড়ক অবরোধ


প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৬:৪৫:৫৪ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে শান্তিগঞ্জে ইনস্টিটিউটের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। পরে প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। এ সময় শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দলও অবরোধ প্রত্যাহারে কাজ করে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাঁকে সুনামগঞ্জ থেকে অপসারণের দাবিতে গত ১২ নভেম্বর বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। রোববারের মধ্যে অধ্যক্ষকে বদলি করা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।
শিক্ষার্থী আপন মিয়া বলেন, অধ্যক্ষ ১৮ দিন ধরে ইনস্টিটিউটে আসছেন না। তাঁর অপসারণের দাবিতে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে ১৮ দিন ধরে ইনস্টিটিউটে ক্লাসও হচ্ছে না। বাধ্য হয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। তবে তাঁর বিরুদ্ধে আনা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন। তিনি বলেন, অভিযোগগুলো সঠিক নয়। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে দেখবে।

সুনামগঞ্জ এর আরও খবর
ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ

ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ

নরসিংপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নরসিংপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. এনামুল, সেক্রেটারি মাও জাকির

লক্ষিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. এনামুল, সেক্রেটারি মাও জাকির

সর্বশেষ সংবাদ
বাইক চোরকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার
বাইক চোরকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার
সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের
সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
মুর্শিদাবাদে ৮ বাংলাদেশি আটক
মুর্শিদাবাদে ৮ বাংলাদেশি আটক
কুলাউড়া পৌর জামায়াতের নতুন কমিটি
কুলাউড়া পৌর জামায়াতের নতুন কমিটি
ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ
ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ
সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ: ড. মোহাম্মদ আজম
সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ: ড. মোহাম্মদ আজম
নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 
নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 
৯ মাসে আ. লীগের একটি বাড়িতেও হামলা হয়নি: এমপি মালিক 
৯ মাসে আ. লীগের একটি বাড়িতেও হামলা হয়নি: এমপি মালিক 
প্রধানমন্ত্রীকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রীকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ
ইউএস বাংলার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি
ইউএস বাংলার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি
বিদ্যুৎ খাতের স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
বিদ্যুৎ খাতের স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
৪৬তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১৪১৬ ক্যাডার
৪৬তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১৪১৬ ক্যাডার
সরকার আ’লীগের সঙ্গে আঁতাত রাখলে জাতীয় ঐক্য সম্ভব নয় : জামায়াত আমীর
সরকার আ’লীগের সঙ্গে আঁতাত রাখলে জাতীয় ঐক্য সম্ভব নয় : জামায়াত আমীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top