জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সিলেটে আইজিপি : সিটি নির্বাচনে কোন চ্যালেঞ্জ নেই


প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৩, ৯:২১:৪৬ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছেন না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের যে কোন নির্দেশনা পালনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।
শুক্রবার দুপুরে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ মন্তব্য করেন। মাজার মসজিদে জুমার নামাজ আদায়ের পর মা-বাবার কবরও জিয়ারত করেন তিনি।
সিটি নির্বাচন নিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আমরা এর আগে অনেকগুলো নির্বাচন করেছি। নির্বাচন দীর্ঘদিন ধরে করে আসছি। নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা আছে, প্রশিক্ষণ আছে। নির্বাচনের সময় আমরা ইলেকশন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকি। নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। আমরা এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছি না। তবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশ পুলিশ সব সময় প্রস্তুত থাকবে।
সিলেট প্রসঙ্গে আইজিপি বলেন, সিলেট তার নিজের বিভাগ ও নিজের শহর। এখানে আসতে তার ভালো লাগে। দায়িত্ব ও নিজের প্রয়োজনে তিনি সিলেটে আসেন। সিলেটের মানুষ সব সময় আন্তরিক। অতিথিদের আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন। এ ঐতিহ্যের কারণে সিলেটে মানুষ সব সময় আসেন। সিলেটে যারা চাকরি করেন, তারা চলে গেলেও আতিথেয়তার কারণে সারা জীবন মনে রাখেন। সিলেটের মানুষের সম্পর্ক সবাইকে আকর্ষণ করে।
এ সময় আইজিপির সঙ্গে সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শাহ মিজান শাফিউর রহমান, মহানগর পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মুহাম্মদ আবদুল ওয়াহাব, উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিটি নির্বাচনের আগমুহূর্তে তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে সিলেট আসেন আইজিপি। সিলেট জেলা ও মহানগর পুলিশের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
এলপিজি’র চোখ এখন শিল্পে

এলপিজি’র চোখ এখন শিল্পে

বিসর্জনের মধ্যদিয়ে   শেষ হলো দুর্গাপূজা

বিসর্জনের মধ্যদিয়ে   শেষ হলো দুর্গাপূজা

জনবল সংকটে স্থবির মশক নিধন অভিযান

জনবল সংকটে স্থবির মশক নিধন অভিযান

পাঁচ বছরে দুর্যোগে ২,৫৩৩ মৃত্যু, বজ্রপাতে ৬০ শতাংশ

পাঁচ বছরে দুর্যোগে ২,৫৩৩ মৃত্যু, বজ্রপাতে ৬০ শতাংশ

সর্বশেষ সংবাদ
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা 
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা 
সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক
সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক
কুলাউড়ায় সাবেক এমপি ইউছুফের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
কুলাউড়ায় সাবেক এমপি ইউছুফের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল
সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল
প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা
প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা
বড়লেখায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি
বড়লেখায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার
তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার
সিলেটের ১২ উপজেলায় ৪৩২ প্রাইমারী শিক্ষকের পদায়ন
সিলেটের ১২ উপজেলায় ৪৩২ প্রাইমারী শিক্ষকের পদায়ন
সীমান্তে ১৯ বিজিবির ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
খাদিমপাড়ায় এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২টি এয়ারগান উদ্ধার
খাদিমপাড়ায় এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২টি এয়ারগান উদ্ধার
সীমান্তে ৪৮ বিজিবির ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
ওসমানী বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার
ওসমানী বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৪২
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৪২
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top