জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

স্মৃতিতে ও শ্রদ্ধায় সৈয়দ আকমল হোসেন’ স্মারক গ্রন্থের প্রকাশনা


প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২২:৫৩ অপরাহ্ন

বহু বীরের উৎসর্গে ঋদ্ধ উর্বর পলি মাটির এই বাংলা। ইতিহাসের বাঁকে বাঁকে বহু বীরের কাহিনী অকথিত থেকে গেছে। সেইসব বীরের বীরত্ব আর সংগ্রামের ভিত্তিতে দাঁড়িয়ে আজকের প্রজন্মের নিজেকে ফিরে দেখার সুযোগ এসেছে। ঐতিহ্য আর ত্যাগের প্রেরণায় অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর এক মহীরুহ ছিলেন সৈয়দ আকমল হোসেন। জীবদ্দশায় ‘বিদ্রোহী সৈয়দ’ হিসেবে খ্যাত সৈয়দ আকমল হোসেন স্কুল জীবনেই রাজপথে নেমেছিলেন অনাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য। স্বাধীনতা, স্বাধিকার, ভাষার জন্য লড়াই থেকে শুরু করে গণমানুষের মুক্তির লড়াইয়ে জীবন উৎসর্গ করে গেছেন। সৈয়দ আকমল হোসেনের মতো সর্বত্যাগী মানুষের জীবনের চর্চার মধ্য দিয়ে সমাজ নিত্য আলোকিত হয়। তাদের জ্বালিয়ে যাওয়া দ্রোহের দেদীপ্যমান আলো আজও সমাজে জ্যোতি ছড়ায়।

শনিবার বিকাল ৩ টায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আয়োজিত ‘স্মৃতিতে ও শ্রদ্ধায় সৈয়দ আকমল হোসেন’ স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সৈয়দ আকমল হোসেন স্মৃতি সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নজমুল হক নান্নু। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, ভাষা সৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ মসউদ খান, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস খান।

নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিমের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আকমল হোসেন স্মৃতি সংসদ সিলেটের উপদেষ্টা অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন স্মৃতি সংসদের উপদেষ্টা প্রকৌশলী মাহমুদুর রহমান চৌধুরী ওয়েস। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দ আকমল হোসেন স্মৃতি সংসদ, সিলেটের উপদেষ্টা সৈয়দ মুহিবুর রহমান।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি নজমুল হক নান্নু বলেন, গরীবের দরদী বন্ধু সৈয়দ আকমল হোসেনের জীবন থেকে বর্তমান প্রজন্মকে শিক্ষা নিতে হবে। সৎ, সত্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের শোষণ মুক্তির সংগ্রামই আমার শেষ কথা।

আরিফুল হক চৌধুরী বলেন, আজন্ম সংগ্রামী মাটি ও মানুষের নেতা সৈয়দ আকমল হোসেন। প্রকাশিত গ্রন্থ পাঠ করে আজকের প্রজন্ম ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ জানতে পারবে।
জননেতা মরহুম মাওলানা ভাষানীর ঘনিষ্ঠ সহচর সৈয়দ আকমল হোসেনের জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত ‘স্মৃতিতে ও শ্রদ্ধায় সৈয়দ আকমল হোসেন’ স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন সাবেক ছাত্রনেতা প্রকৌশলী মাহমুদুর রহমান চৌধুরী (ওয়েস), সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন এবং নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
নতুন মুদ্রানীতি ঘোষণা

নতুন মুদ্রানীতি ঘোষণা

সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চান বিমানমন্ত্রী

সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চান বিমানমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

ডেঙ্গু-হামে আরও ১০ মৃত্যু

ডেঙ্গু-হামে আরও ১০ মৃত্যু

সর্বশেষ সংবাদ
কেমুসাসে আলোচনা সভা : রাসুলুল্লাহ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত
কেমুসাসে আলোচনা সভা : রাসুলুল্লাহ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত
মৌলভীবাজারে সেনা পরিচয়ে চাঁদা দাবি, আটক ২
মৌলভীবাজারে সেনা পরিচয়ে চাঁদা দাবি, আটক ২
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড
সুরমা নদীর ৫১ কিমি ড্রেজিং ও প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে সম্পন্ন হবে : মন্ত্রী মুক্তাদির
সুরমা নদীর ৫১ কিমি ড্রেজিং ও প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে সম্পন্ন হবে : মন্ত্রী মুক্তাদির
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
আমদানি নীতি সংশোধন
আমদানি নীতি সংশোধন
নতুন মুদ্রানীতি ঘোষণা
নতুন মুদ্রানীতি ঘোষণা
সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চান বিমানমন্ত্রী
সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চান বিমানমন্ত্রী
রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
ডেঙ্গু-হামে আরও ১০ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১০ মৃত্যু
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
মেঘ-পাহাড়ের সিলেটে এ কেমন আশ্বিন?
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top