জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটের মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প সংখ্যা বৃদ্ধি করা হবে : মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক 

প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ৮:০৭:৪৩ অপরাহ্ন

মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে উন্নতমানের পোনা প্রয়োজন। কিন্তু জলাশয় ভরাট, পরিবেশ দূষণসহ বিভিন্ন কারণে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ায় প্রাকৃতিকভাবে উন্নতমানের যে পোনা পাওয়া যেত তা কমে যাচ্ছে। তাই পোনা উৎপাদনে কৃত্রিম প্রজননের উপর গুরুত্ব দিতে হবে। পোনা উৎপাদন এবং মৎস্য সম্পদ উন্নয়নে সিলেটে অধিক সংখ্যক প্রকল্প গ্রহণ করা হবে। শনিবার সিলেটে অনুষ্ঠিত বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ এসব কথা বলেন।
সিলেট জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষী এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে নগরীর মির্জাজাঙ্গালে নির্ভানা ইন কমপ্লেক্সের কনফারেন্স হলে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আসাদুল বাকীর সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আশরাফুজ্জামান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস। কর্মশালার শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, পঞ্চাশ ষাটের দশকে সরকারিভাবে নির্মিত মৎস্য খামারগুলোর অবকাঠামোগত সংস্কার প্রয়োজন। উত্তম মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মৎস্য চাষের আধুনিকায়নের মাধ্যমে এ খাতে বিপ্লব ঘটানো সম্ভব। এছাড়া মৎস্য সম্পদ রক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার উপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি কর্মশালায় আগত জেলার মৎস্য খামারীদের বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধানের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
কর্মশালায় অন্যান্য বক্তারা জুলাই ২০২৪ থেকে জুন ২০২৮ অর্থাৎ চার বছর মেয়াদী এ প্রকল্পটি মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে সকলের প্রচেষ্টায় সফলতার মুখ দেখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় অন্যান্যদের মাঝে সিলেট জেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য কর্মকর্তা, কর্মচারী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
শাহজালাল মাজার ব্যবস্থাপনা কমিটির সভা কাল : থাকছেন বাণিজ্যমন্ত্রী

শাহজালাল মাজার ব্যবস্থাপনা কমিটির সভা কাল : থাকছেন বাণিজ্যমন্ত্রী

পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা

অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা

সর্বশেষ সংবাদ

আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top