জুড়ীর ফুলতলা ইউনিয়ন বিএনপির কাউন্সিল
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৫, ৬:৩৮:৪৮ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। রোববার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৪টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে পাঁচটায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম রেজা, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু এবং হেলাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ভোটগ্রহণ শেষে ওয়ার্ড কমিটির সদস্যদের ভোটে সভাপতি পদে জামাল উদ্দিন সেলিম ১৫২ ভোট, সাধারণ সম্পাদক পদে সিদ্দিকুর রহমান ১১৭ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে তজমুল আলী ২০০ ভোট পেয়ে নির্বাচিত হন।






