জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ঈদগাহ-ইকোপার্ক সড়কের আরসিসি ঢালাইয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫, ৭:৩৯:৪৪ অপরাহ্ন

সিলেট নগরীর টিলাগড়স্থ শাহমাদানী ঈদগাহ হতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত রাস্তার আরসিসি ঢালাই ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
এ সময় খান মো. রেজা-উন-নবী বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, টিলাগড় ইকোপার্ক, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যুব প্রশিক্ষণ কেন্দ্র ও দুগ্ধ খামারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চলাচলের এই রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়েছিলো। দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষার্থীসহ এই এলাকার লোকজন রাস্তাটি দিয়ে যাতায়াতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাই পথচারী ও জনসাধারণের স্বার্থে শাহ মাদানী ঈদগাহ থেকে সিকৃবি হয়ে ইকোপার্ক পর্যন্ত রাস্তাটি আরসিসি ঢালাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হলো। খুব দ্রুতই এই কাজ সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। রাস্তাটি নির্মাণ হলে শিক্ষক-শিক্ষার্থী, পর্যটকসহ স্থানীয় বাসিন্দাদের কষ্ট লাঘব হবে ইনশাআল্লাহ।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, আমরা জানি সিলেট একটি পর্যটন নগরী। পাশাপাশি সিলেট শিক্ষানগরীও। এই সড়কের পার্শ্ববর্তী অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আমরা সবার সুবিধার বিষয়টি চিন্তা করে সড়কটির উন্নয়নের উদ্যোগ নিয়েছি। এই সড়ক নিয়ে আমাদের আরও পরিকল্পনা আছে। বর্তমানে সড়কটি ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত প্রশস্ত আছে। সড়কটি ২৪ ফুটে উন্নীত হবে। সড়কের দুই পাশে ৬ ফুট করে ফুটপাত থাকবে। সড়কটিতে লাইটিং, ট্রি-প্লান্টেশনসহ বিউটিফিকেশনের কাজ হবে। আশা করি জায়গাটি নগরবাসীর নি:শ্বাস ফেলার একটি উপযুক্ত জায়গা হিসেবে ব্যবহৃত হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী রাজ উদ্দিন ও অংশুমান ভট্টাচার্য প্রমুখ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নগরীর ইসলামপুর মেজরটিলাস্থ টেক্সটাইল রোডে নির্মাণাধীন আরসিসি ঢালাই রাস্তা এবং খাদিমপাড়াস্থ সিসিকের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
ভোটের মাঠে নতুন হিসাব

ভোটের মাঠে নতুন হিসাব

শীতের পালাবদল

শীতের পালাবদল

সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের

সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের

আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী

আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী

সর্বশেষ সংবাদ

২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন
২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন
আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী
আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী
জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী
জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী
২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে
২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে
জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
রাজনগরে ৫ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ
রাজনগরে ৫ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ
তাহিরপুরে সরকারি প্রশিক্ষণের ব্যানারে আওয়ামী লীগের স্লোগান
তাহিরপুরে সরকারি প্রশিক্ষণের ব্যানারে আওয়ামী লীগের স্লোগান
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top