জুড়ীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ রোপণ
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫, ৭:১৫:১৮ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা:
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে পরিবেশের ভারসাম্য রক্ষায় বজ্রপাত নিরোধক তালগাছ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বুধবার সকালে পূর্ব বড়ধামাই পিএফএস আউস কৃষক গ্রুপ ও শুকুবস্তি ফ্রিপ কৃষক গ্রুপের যৌথ উদ্যোগে সরকারিপাড় মসজিদ থেকে পূর্ব বড়ধামাই পাঞ্জেগানা মসজিদ পর্যন্ত তালগাছের চারা রোপন করা হয়।
পূর্ববড়ধামাই পিএফএস আউস কৃষক গ্রুপের সভাপতি মো: আজির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুয়েল উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত ধর, শুকুবস্তি ফ্রিপ কৃষক গ্রুপ সভাপতি রমেশ, পূর্ববড়ধামাই পিএফএস আউস কৃষক গ্রুপের সহ-সভাপতি আব্দুল খালিক প্রমুখ।






