কমলগঞ্জে শিবিরের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৮:৩৬:৪৯ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩শত ৬০জন শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
বুধবার সকাল ১০টায় দলটির উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আইনজীবী মো. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক আজিজ আহমদ কিবরিয়া, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এড. কামরুল ইসলাম, মৌলভীবাজার শহর এর সাধারন সম্পাদক কাজী দহিয়ান, জেলার সাধারণ সম্পাদক মহসিন আহমদ, জেলা দাওয়াতি সম্পাদক আব্দুল মুহিদ মুর্শেদ, জেলা কলেজ সম্পাদক তারেক রহমান, জামায়াতের সহকারী সম্পাদক মনসুর আলী, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সভাপতি তানভির রায়হান ওয়াসিম এর সঞ্চালনায় আরও ছিলেন জেলা, উপজেলা শিবির নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।






