জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পারিবারিক বনভোজন সম্পন্ন


প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ৭:২৬:৫৯ অপরাহ্ন

ফ্রান্সে বসবাসরত জুড়ী উপজেলার বাসিন্দাদের নিয়ে দিনব্যাপী পারিবারিক মিলনমেলা ও পিকনিক সম্পন হয়েছে। সোমবার প্যারিসের উপকণ্ঠে অবস্থিত পার্ক দ্য লা কর্নভে (Parc de la Courneuve) সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলনমেলায় প্রায় দেড় শতাধিক জুড়ী উপজেলার বাসিন্দা ও ফরাসি প্রবাসী পরিবার অংশগ্রহণ করেন। মিলনমেলায় নারী-শিশুর অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত। শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পার্কে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে প্রবাসীরা পারস্পরিক কুশল বিনিময় এবং অন্তরঙ্গ আড্ডায় মেতে ওঠেন।

২০২২ সালের ৯ অক্টোবর প্যারিসে প্রতিষ্ঠিত হয় জুড়ী উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠার পর থেকেই প্রবাসীদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি নিজ উপজেলার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে বলে দাবি করেছেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্তরা।

এরই ধারাবাহিকতায় প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এই মিলনমেলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। সংগঠনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ তানভীর ও কামরুল ইসলামের যৌথ পরিচালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সেলিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুর রব।

মিলনমেলায় অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ফুটবল, হাঁড়ি ভাঙা, বেলুন ফাটানো, বালিশ খেলা এবং শিশুদের জন্য বিশেষ ক্বেরাত প্রতিযোগিতা। খেলাধুলার পর মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়, যেখানে বাঙালি ঐতিহ্যের বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, উপদেষ্টা কমর উদ্দিন, মাওলানা বশির উদ্দিন, মাসুক খান, আব্দুল গফুর, আব্দুল কাদির, সহ-সভাপতি হাফিজুর রহমান সুমন, আতাব উদ্দীন, সাইন উদ্দীন ও খায়রুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আছাদ খোকন এবং সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ। সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রব চৌধুরী সুমন, জাবেদ আহমেদ, তায়েফ চৌধুরী, সৌরভ সাব্বির, তারেকুল ইসলাম, রাজু আহমেদ, আজিম উদ্দিন, আবু বক্কার, আতিকুর রহমান ও জুবের আহমেদ।

অনুষ্ঠানে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা বশির উদ্দিন।

প্রবাস এর আরও খবর
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম

৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম

টাওয়ার হ্যামলেটস ক্যারার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

টাওয়ার হ্যামলেটস ক্যারার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়

এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ
৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান
৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান
ঝিমাই চা বাগানে এমপি শকুকে সংবর্ধনা
ঝিমাই চা বাগানে এমপি শকুকে সংবর্ধনা
কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু
কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু
মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান
মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান
আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের
আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top