জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মালয়েশিয়ার বড় পদক্ষেপ: শ্রমিকদের জন্য আসছে ২৪ ঘণ্টার সুরক্ষা আইন

প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৫, ৮:৫৯:২৬ অপরাহ্ন

আহমাদুল কবির, মালয়েশিয়া: শ্রমিকদের সার্বক্ষণিক সুরক্ষা নিশ্চিত করতে মালয়েশিয়া নতুন এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে। ১৯৬৯ সালের এমপ্লয়িজ সোশ্যাল সিকিউরিটি আইন (অ্যাক্ট ৪) সংশোধনের প্রস্তাব আসন্ন সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে। শনিবার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং জানান, আধুনিক কর্মসংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সংশোধনী কার্যকর হলে কর্মীরা শুধু অফিস সময়েই নয়, অফিসের বাইরেও সামাজিক সুরক্ষা সংস্থা (পারকেসো)-এর আওতায় থাকবেন। তাঁর ভাষায়,এই সংশোধনী আজকের পরিবর্তিত কর্মপরিবেশকে প্রতিফলিত করবে এবং কর্মীদের সর্বাত্মক সুরক্ষা নিশ্চিত করবে।

২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে সামাজিক সুরক্ষার আওতায় আসা কর্মীর সংখ্যা ৬৩% বৃদ্ধি পেয়েছে। কর্মীদের সর্বোচ্চ সুবিধার পরিমাণ ২০১৫ সালে যেখানে ছিল ২,৬৫৫ রিঙ্গিত, ২০২৫ সালে তা দাঁড়িয়েছে ৫,৩৫৫ রিঙ্গিতে। ‘লিন্দুং কাসিহ’ স্কিম ও আই-সুরি কর্মসূচির আওতায় ইতিমধ্যে ৫ লাখেরও বেশি গৃহিণী উপকৃত হয়েছেন। সম্প্রতি পাশ হওয়া গিগ কর্মী আইন গিগ অর্থনীতির কর্মীদের সুরক্ষায় যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপ মালয়েশিয়ার মাদানি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে প্রতিটি কর্মীকে জাতীয় সামাজিক সুরক্ষা নেটওয়ার্কে আনার প্রতিশ্রুতি রয়েছে।

মালয়েশিয়ার নেতৃত্বকে আন্তর্জাতিক মহলেও স্বীকৃতি দেওয়া হচ্ছে। কুয়ালালামপুরে অনুষ্ঠিত বিশ্ব সামাজিক সুরক্ষা ফোরাম এর সভা সফলভাবে আয়োজনের পর পারকেসো’র প্রধান নির্বাহী দাতুক সেরি ড. মোহাম্মদ আজমান আজিজ মোহাম্মদ ২০২৬–২০২৮ মেয়াদের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

মন্ত্রী সিমের মতে, এটি মালয়েশিয়ার সামাজিক সুরক্ষা ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন। বিশ্বে এখন নমনীয় চাকরি, রিমোট ওয়ার্ক, গিগ অর্থনীতি দ্রুত বিস্তার লাভ করছে। অনেক উন্নত দেশেও এখনও অফিস সময়ের বাইরে কর্মী সুরক্ষা নিশ্চিত করা চ্যালেঞ্জ রয়ে গেছে। এই প্রেক্ষাপটে মালয়েশিয়ার ২৪ ঘণ্টার সুরক্ষা আইন একটি অগ্রসর পদক্ষেপ, যা কর্মীদের প্রতি সরকারের দায়িত্বশীলতা এবং ভবিষ্যৎ কর্মসংস্কৃতির জন্য প্রস্তুতির প্রতিফলন।

প্রচ্ছদ এর আরও খবর
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা

অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা

ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত

ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত

সর্বশেষ সংবাদ

আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top