বলদী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৮:১৯ অপরাহ্ন
বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সোমবার সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আল মেহেদী তালুকদার এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা কামাল, সহকারী শিক্ষক সাজিয়া খানম, শিপন রুদ্র পাল, জিয়াদ উদ্দিন, মাওলানা জিলাল আহমদ, মনিরুল ইসলাম, প্রবীর দত্ত, শামীম আহমদ, সাজিদুর রহমান অপু, মোকাদবির নাঈম ও শিক্ষক ওয়ারিছ আলী। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অফিস সহায়ক এমাদ আহমদ, সুহেল আহমদ ও শিপন আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী নাজিমুল ইসলাম ফাহিম।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে যুক্তরাজ্য প্রবাসী আফজল আহমদ শিপন এর সৌজন্যে শিক্ষার্থীদের মধ্যে ডাইরী বিতরণ করেন অনুষ্ঠানের সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম। বিজ্ঞপ্তি




