মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ৮:১৩:০৪ অপরাহ্ন

সিলেটে মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ এর উদ্বোধন সোমবার সকাল সাড়ে ৯ টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক এর পক্ষে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত লীগের স্পন্সর প্রতিষ্ঠান ‘মাহা’ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির ও কো-স্পন্সর ব্লেস ইন্টারন্যাশনাল স্কুল এর অধ্যক্ষ ও এমডি সাঈদ সামিত ছাওয়াদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ইউসুফ কবীর তুহিন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক ছালেহ আহমদ শাহীন।
উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, ইসমাইল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান শিপলু, স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সদস্য পলাশ কর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও ইলেভেন ষ্টার্স ক্লাব। বিজ্ঞপ্তি





