ডিবির অভিযানে ভারতীয় চিনিসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৯:১৩:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের পাগইল এলাকার একটি বাড়ি থেকে ভারতীয় অবৈধ পেঁয়াজ ও চিনিসহ মো. রিমন আহমেদ (২৪) নামের এক যুবককে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি পগাইল গ্রামের সমুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে সদর উপজেলার জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের পাগইল এলাকায় মো. রিমন আহমদের বসতবাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ৮৭ হাজার টাকার ২০ বস্তা পেঁয়াজ ও ৭ বস্তা চিনি উদ্ধার করা হয়। এসময় রিমন আহমেদকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে চোরাচালান আইনে জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





