জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা তৎপর


প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ১২:৫২:৫৭ অপরাহ্ন

ঈদ মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদকে ঘিরে প্রচুর কেনাকাটা হয় বাংলাদেশে। আর এই সুযোগকে কাজে লাগায় কিছু অসাধু ব্যবসায়ী বিশেষভাবে ভেজাল ও নিম্নমানের পণ্য ব্যবসায়ী। প্রতি বছর ঈদ এলেই তাদের তৎপরতা বাড়ে। এবারও এর ব্যতিক্রম নয়। এবার রমজানে বেশ গরম পড়েছে। তাই অনেকেই ইফতারের সময় বিভিন্ন ধরনের জুস খাচ্ছেন। শিশুরা এই পানীয়র প্রতি বিশেষ আকৃষ্ট। তারা অত্যন্ত আগ্রহ নিয়ে নানা ধরনের জুস কিনে পান করছে। কিন্তু এসব জুসে অন্যান্য ক্ষতিকর উপাদানের পাশাপাশি কাপড়ে ব্যবহারের রং মিশ্রিত করার অভিযোগ রয়েছে। বিভিন্ন স্থানে ভোক্তা অধিদপপ্তরের কর্মকর্তারা এসব জুস তৈরীর কারখানায় অভিযান চালিয়ে এজন্য জরিমানা করছেন। ইতোমধ্যে মিডিয়ায় এসব সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া ঈদে বিক্রির জন্য লাচ্ছা ও অন্যান্য সেমাই তৈরী করা হচ্ছে বিভিন্ন কারখানায়। এগুলোও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভোক্তা অধিদপ্তরকে এদেরও জরিমানা করতে দেখা যাচ্ছে। এছাড়া ঈদ উপলক্ষে ভেজাল ঘি ও দুধ তৈরীর হিড়িক লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। শুধু খাদ্যসামগ্রী নয় নিম্নমানের পোশাক অতিরিক্ত দামে বিক্রির প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে তৈরী পোশাকের দোকান, এমনকি অভিজাত বিপনী বিতানগুলোতে। দাম বাড়িয়ে ছাড়ে বিক্রির প্রতারণাও চলছে অনেক স্থানে।
সম্প্রতি মিডিয়ায় ‘প্রতারণা আর ভেজালের ফাঁদে সিলেটের ক্রেতারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, মূলত: ঈদকে সামনে রেখে সিলেটজুড়ে প্রতারণা আর ভেজালের ফাঁদ পেতেছে অসাধু ব্যবসায়ীরা। অফারের নামে প্রতারণার আশ্রয় নিচ্ছে নামি দামি ব্রান্ড শপগুলো। বিদেশী দাবি করে চড়া দামে বিক্রি করছে দেশী পোশাক। পাকিস্তানী পোশাকের প্রচুর জনপ্রিয়তা থাকায় দেশী পোশাক চালিয়ে দেয়া হচ্ছে পাকিস্তানী পোশাক হিসেবে। কোন কোন প্রতিষ্ঠান ট্যাগ পরিবর্তন করে বাড়িয়ে দিয়েছে পোশাকের দাম। ৫০ শতাংশ ছাড়ের লোভনীয় অফার দিয়েও অনেক প্রতিষ্ঠান চেষ্টা করছে ক্রেতা আকর্ষণের। সম্প্রতি কাপড়ের দোকানগুলোতে অভিযানে নেমে রীতিমতো হতবাক হন ভ্রাম্যমান আদালত। ব্যবসায়ীদের কারসাজি দেখে অভিযানকারীরাই হয়ে যান হতভম্ব। অভিযানকালে দেখা যায়, কোন কোন প্রতিষ্ঠান ৫০শতাংশ অফারের লাভ দেখালেও ছাড় দিচ্ছে গুটিকয়েক পণ্যে। এছাড়া বিভিন্ন ব্রান্ড শপ বিদেশী পোশাকের নামে দেশী কাপড় গছিয়ে দিয়ে কাটছে ক্রেতাদের পকেট। ক্রয় মূল্যের চেয়ে ৫/৭ গুণ বেশী দামেও বিক্রি করছে এসব কথিত বিদেশী পোশাক। ইতোপূর্বে এক মিডিয়া সংবাদে বলা হয়, রমজান ও ঈদকে টার্গেট করে ভেজাল পণ্য তৈরী করে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রীতিমতো কারখানা বানিয়ে তৈরী করা হচ্ছে এসব পণ্য। শুধু রাজধানীতেই রয়েছে এমন ভেজাল ও নকল পণ্য তৈরীর শতাধিক কারখানা। সূত্র জানায়, রমজানের শুরু থেকেই খাবারজাত পণ্য ভেজাল করতে শুরু করে অসাধু চক্রের সদস্যরা। অভিযোগ রয়েছে, অনেক এলাকায় স্থানীয় থানা পুলিশ ও বিএসটিআই’র কর্মকর্তাদের মাসোয়ারা দিয়ে কারখানায় ভেজাল পণ্য তৈরী করে তারা। মানহীন ও স্বাস্থ্যহানিকর এসব পণ্যের বাজারজাত করা হয় প্রকাশ্যে। নকল কারখানায় উৎপাদিত খাদ্য ও প্রসাধন সামগ্রীগুলো আকর্ষণীয় মোড়কে প্যাকটে করে বাজারজাত করছে সারা দেশে।
অভিযোগ রয়েছে, অনেক ভেজাল ও নকল পণ্য উৎপাদক ও বাজারজাতকারীরা ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুতর। এদিকে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও প্রশাসনের শীর্ষ মহলের দৃষ্টি দেয়া আবশ্যক।
ইসলামে ও ব্যবসায়ে প্রতারণা, পণ্য ওজনে কম দেয়া, ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি করতে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী এগুলো অত্যন্ত গর্হিত কাজ। পবিত্র মাস রমজান ও ঈদে এ ধরনের ইসলাম বিরোধী তৎপরতা থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিরত থাকবেন, এমন প্রত্যাশা আমাদের।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
ছাতকের অর্ধশত বছরের ঐতিহ্য : সারা বছরই নৌকা তৈরীতে জীবন চলে কারিগরদের 
ছাতকের অর্ধশত বছরের ঐতিহ্য : সারা বছরই নৌকা তৈরীতে জীবন চলে কারিগরদের 
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে
সেপ্টেম্বরের ১৭ দিনে বিদেশে পাড়ি জমিয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
সেপ্টেম্বরের ১৭ দিনে বিদেশে পাড়ি জমিয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
জেলা পরিষদের সব স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক
জেলা পরিষদের সব স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক
দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক
দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top