বিজিবির অভিযানে ভারতীয় জিরার চালান জব্দ
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৮:৫৩:৩৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বিয়ানীবাজারে শুক্রবার সকালে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ৭২ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় জিরার চালান জব্দ করেছে। জব্দ জিরা কাস্টমসে জমা দিয়েছে বিজিবি।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিশেষ টহলদল শুক্রবার সকাল ৭টায় বিয়ানীবাজারের দুবাগ মোড় নামক স্থান থেকে ভারত থেকে পাচার হয়ে আসা ৪৮০০ কেজি জিরার চালান জব্দ করেছে। এর আগেই চোরাকারবারিরা সটকে পড়ে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান জানান, সীমান্তের ৪ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বিশেষ অভিযান চালিয়ে বিজিবি ৭২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরার চালান জব্দ করেছে। বিকেলে জব্দ জিরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।




