জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

স্বচ্ছতার দৃষ্টান্ত বটে!


প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৬, ১২:৪৭:২৯ অপরাহ্ন

জুলাই বিপ্লবের একটি অন্যতম সফলতা হচ্ছে, এই বিপ্লব হাসনাত আব্দুল্লাহর মতো যুবাদের জন্ম দিয়েছে। একথা বলার পেছনে যৌক্তিক কারণ রয়েছে। সম্প্রতি মিডিয়ায় ‘স্বচ্ছতার দৃষ্টান্তঃ ঈদে সরকারী বরাদ্দের ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারী বরাদ্দ ও মানবিক সহায়তার ব্যয়ের পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ। গত ২৪ মার্চ ফেইসবুকের এক পোস্টের মাধ্যমে তিনি এই হিসাব বিবরণী ও সুবিধাভোগীদের তালিকা শেয়ার করেন। হাসনাত আব্দুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী তার নির্বাচনী এলাকা দেবিদ্বারের দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে। এই অর্থ সহায়তার আওতায় ১৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ১৪৪ টি ওয়ার্ডের ১ হাজার জন সুবিধাবঞ্চিত মানুষকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের মাধ্যমে আরো ৫শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। ফেইসবুক পোস্টে হাসনাত আরো বলেন, এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোন ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। সরকারী বরাদ্দে ১ হাজার এবং ব্যক্তিগত উদ্যোগে ৫শ’ জনসহ মোট ১৫শ’ জন এই সহায়তার আওতায় এসেছেন। স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছেন বলে হাসনাত জানান।
বলা বাহুল্য, গত ফেব্রুয়ারি মাসের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩ তম বাংলাদেশ। বিশ্ব ব্যাংকের মতে, বাংলাদেশে বছরে প্রায় ২-৩ বিলিয়ন ডলার দুর্নীতির মাধ্যমে হারিয়ে যায়। এই অর্থ যদি সঠিকভাবে ব্যবহার করা হতো, তাহলে দেশের অবকাঠামো, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতের অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো। দুর্নীতি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে না, বরং সামাজিক বৈষম্য বৃদ্ধি, সুশাসনের অভাব এবং সাধারণ জনগণের মৌলিক অধিকার হরণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতির কারণে সরকারী সেবা থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রার প্রতিটি স্তরে ন্যায্যতা লংঘিত হচ্ছে। অবস্থা যখন এমন তখন নবনির্বাচিত এমপি হাসনাত আব্দুল্লাহর উপরোক্ত সততা ও স্বচ্ছতার বিষয়টি হীরক দ্যুতির মতো এদেশের এই অন্ধকার দিককে কিঞ্চিত হলেও আলোকিত করেছে। স্বৈরশাসন বিরোধী আন্দোলনে হাসনাত আব্দুল্লাহর মতো সৎ ও দুঃসাহসী যুবাদের ভূমিকা ইতিহাস হয়ে আছে। এখন এমপি হয়ে হাসনাত সততা ও স্বচ্ছতার যে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন, তা দেশের অন্যান্য নেতামন্ত্রী ও এমপিরা অনুসরণ করবেন, এটাই প্রত্যাশিত।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
ছাতকের অর্ধশত বছরের ঐতিহ্য : সারা বছরই নৌকা তৈরীতে জীবন চলে কারিগরদের 
ছাতকের অর্ধশত বছরের ঐতিহ্য : সারা বছরই নৌকা তৈরীতে জীবন চলে কারিগরদের 
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে
সেপ্টেম্বরের ১৭ দিনে বিদেশে পাড়ি জমিয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
সেপ্টেম্বরের ১৭ দিনে বিদেশে পাড়ি জমিয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
জেলা পরিষদের সব স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক
জেলা পরিষদের সব স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক
দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক
দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top