তাহিরপুরে আলমখালী বাঁধ পরিদর্শনে এমপি কামরুল
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৬:৩৬:১৪ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলমখালী বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শুক্রবার দুপুরে তিনি বাঁধ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি কামরুল বলেন, আমি আগেই বলছিলাম তাহিরপুরে যারা চাকরি করতে আসে তারা টাকা দিয়ে আসতে হয়, এখন টাকা দিয়ে যেতে হবে। অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবেন না। পাহাড়ি ঢলের পানিতে ফসল রক্ষা বাঁধের কোনো ক্ষতি হলে কোনো ছাড় দেয়া হবে না। পিআইসিরা টাকার চেক নিতে গেলে কোনো টাকা রাখা হয় তাহলে এর জবাবদিহি করতে হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসান মানিক, সুনামগঞ্জ পাউবো প্রকৌশলী মামুন হাওলাদার, ওসি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ বিএনপি নেতা কর্মী সমর্থকগন ও হাওর পাড়ের কৃষকগণ উপস্থিত ছিলেন।





