জগন্নাথপুরে মদ উদ্ধার, গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ৮:১০:১৫ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা : জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এসময় মদ ব্যবসার সাথে জড়িত থাকায় রাধারমন ফার্নিচারের মালিক নিখিল তালুকদার (৪৫) কে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নিখিল তালুকদার জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর এলাকার নিকুঞ্জ তালুকদারের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসির নির্দেশে এস আই মো. বিন আমিন, এএসআই শাহে জামালসহ একদল পুলিশ জগন্নাথপুর পৌর শহরের সি/এ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রাধারমণ ফার্নিচারের গোডাউন থেকে ৭টি কার্টুনে রাখা ১০০ বোতল দেশীয় তৈরী মদ উদ্ধার করেন। এ সময় রাধারমণ ফার্নিচারের মালিক নিখিল তালুকদারকে আটক করলেও মাদক ব্যবসায়ী জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর গ্রামের ভানু পালের ছেলে শিপন পাল উরফে সজীব (২৪) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাল্লা জগন্নাথপুর পূর্ব হাটি গ্রামের কেশব সরকারের ছেলে বিজয় সরকার (৩৩) পালিয়ে যায়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নিখিল তালুকদার, শিপন পাল উরফে সজীব, বিজয় সরকারকে আসামী করেন জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।




