সাহেববাজারে ভারতীয় চা পাতাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ৭:৫৩:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার সাহেববাজার থেকে ভারতীয় চা পাতা ভর্তি একটি কাভার্ড ভ্যান ও চালক ইকবাল হোসেনকে (২৬) আটক করেছে পুলিশ| তিনি গোয়াইনঘাট থানার ফেনাইকোনা এলাকার আতাউর রহমান ও পছিনা বেগমের পুত্র| বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার (১৩ এপ্রিল) ভোরে সাহেবের বাজারের মকবুলের বাসার সামনের সড়কে অবস্থান নেয় ডিবি পুলিশ| তল্লাশী চালিয়ে সড়ক থেকে কাভার্ড ভ্যান ও চালক ইকবালকে আটক করে ডিবি| এসময় কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ৫৩ বস্তায় ২ হাজার ৩৮৫ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়| যার বাজার মূল্য ৪ লাখ ৭৭ হাজার টাকা| এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে|
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, আটক ব্যক্তিকে আদালতে সোর্পদ করা হয়েছে|




