এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পুরস্কার প্রদান
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৭:৫৫:০৯ অপরাহ্ন

স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটের ঝেরঝেরী পাড়ার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা| শিক্ষার্থীদের দুটি গ্রুপে বিভক্ত করে এ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে|
বুধবার নগরীর ঝেরঝেরী পাড়ায় সংস্থার কার্যালয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সংস্থার সভাপতি আলতাফ হোসেন চৌধুরী জুয়েল-এর সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আজিজুল হক আবিদ| অর্থ সম্পাদক আহমাদ শামসুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ডা. মো. ফজলুল হক সোহেল|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ও সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সোহেল, উইমেন্স মডেল কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনসুর আহমদ লশকর এবং সিলেট জেলা কর আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এডভোকেট আবুল ফজল|
সংস্থার পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি তারেক আহমদ খান, কার্যকরী সদস্য আমিনুর রশীদ চৌধুরী এবং ক্রীড়া সম্পাদক রাহাত খান মুন্না| প্রতিযোগিতায় পুরস্কৃতদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন মানহা খান ও ফাইজা খান| বিজ্ঞপ্তি





