বাণিজ্যমন্ত্রী শুক্রবার আসছেন
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৮:৩১:৪৬ অপরাহ্ন
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি শুক্রবার (১৭ এপ্রিল) সরকারি সফরে সিলেট আসছেন। সিলেট সফরকালে তিনি জুমআ’র নামাজ আদায় করবেন নগরীর ঈদগাহ গেইট জামে মসজিদে। বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
বিকেল সাড়ে ৪ লাক্কাতুরা গলফ ক্লাব প্রাঙ্গণে চা শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে বিকেল ৫টায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে চা বাগানের শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।





