জগন্নাথপুরে বিনামূল্যে সার বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৮:৩৩:৩৮ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, শ্রম ঘাম দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকরা। কৃষকদের কষ্টে ফলানো ফসলে দেশের খাদ্য চাহিদা পূরণ হচ্ছে। এ জন্য বর্তমান সরকারও কৃষকদের জমি আবাদে আরো উৎসাহিত করতে বিনামূল্যে বীজ, সারসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করছে। আগামী এক ফসলি জমিকে দুই ফসলি ও দুই ফসলি জমিকে ৩ ফসলি জমি আবাদ করতে হবে। যাতে ধান-সবজি সহ আরো বেশি ফসল উৎপাদন করা যায়। সবাই মিলে চেষ্টা করলে তা সহজে সম্ভব হবে।
বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা সুজাতুর রেজা ও কৃষক আংগুর মিয়া প্রমূখ। এ সময় উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি শাহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন, বিএনপি নেতা এমএ মুকিত, আবদুস সোবহান, লুৎফুর রহমান, আবুল হাশিম ডালিম, মির্জা নিকসন, রূপন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়াসহ দলীয় নেতাকর্মী, কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষকেরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি ধান বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।





