জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

মৌলভীবাজারে ৩ ডাকাত আটক, অস্ত্র উদ্ধার


প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৭:১৩:১৮ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় দায়েরকৃত মামলায় পৃথক অভিযানে ডাকাত সর্দার রুবেল মিয়াসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র (পাইপগান) ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- রাজনগর উপজেলার বুড়িকোনা গ্রামের সৈয়দ মখলিছুর রহমানের পুত্র সৈয়দ শামসুর রহমান আতিক (৩০), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হরিধপুর গ্রামের ফটিক মিয়ার পুত্র রুবেল মিয়া (৪০) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কালনিরচর গ্রামের মৃত জয়তুন উল্লাহর পুত্র আশরাফ হোসেন আশরাফুল ওরপে আশাই (২৯)।
পুলিশ জানায় এই ঘটনায় এখন পর্যন্ত মোট ২টি আগ্নেয়াস্ত্র (পাইপগান), ২১ রাউন্ড তাজা গুলি ও ১টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, গত ১৩ এপ্রিল রাত প্রায় সাড়ে ১০টায় সদর উপজেলার বাউরবাগ এলাকায় ৬/৭ জনের একটি ডাকাতদল কবরস্থানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে ডাকাতদল একটি গুলি ছোঁড়ে। এতে তাদের দলের সদস্য সৈয়দ শামসুর রহমান আতিক (৩০) গুলিবিদ্ধ হয়ে পড়ে এবং অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনতার সহায়তায় আহত অবস্থায় শামসুর রহমান আতিককে আটক করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনার প্রেক্ষিতে সদর মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে ও আটককৃত ডাকাতের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৬ এপ্রিল সিলেটের সিলামসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত রুবেল মিয়া ও আশরাফ হোসেনকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে একই দিন ভোরে সদর উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তি এলাকার মথাখাই (পশ্চিম বাড়ন্তি) গ্রামে রাস্তার উত্তরে খালপাড় সংলগ্ন একটি কলা বাগান হতে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি পাইপগান এবং একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের বরাত দিয়ে জেলা পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত ৩ জন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রুবেল মিয়ার বিরুদ্ধে সিলেট অঞ্চলে ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১১টি এবং আতিকের বিরুদ্ধে ৫ টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সৈয়দ শামসুর রহমান আতিক বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

মৌলভীবাজার এর আরও খবর
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা

বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১

বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা

বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা

সর্বশেষ সংবাদ
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
কাজীদের অবসরের বয়স ৭৫ বছর করার দাবিতে স্মারকলিপি
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top