শাবি বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৭:৪৯:৩২ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন এর ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে| নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ রিয়ান আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ রাব্বি|
গত মঙ্গলবার পহেলা ˆবশাখ উপলক্ষে আয়োজিত ‘পদ্মা বাসীর ইলিশ’ অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ কমিটির অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাবিহা আফরিন|
নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি নুপুর খানম, হামজা ও মিনহাজ, কোষাধ্যক্ষ নাদিম, সহ-সাধারণ সম্পাদক ফাতিমা নিসা, সাংগঠনিক সম্পাদক অনন্যা, ক্রীড়া সম্পাদক সাচ্চু, আইটি সম্পাদক তালহা জুবায়ের এবং দপ্তর সম্পাদক নিলয় খান|
এছাড়াও নতুন কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, উদয়, আরিফ, মুনিকুমার, হায়ুল, মোস্তাফিজুর, দিদারুল, রাশেদ, মেহরাব, জান্নাত, সানজিদা, কণা সরকার, সুমা, ফামিন, আলতাফ, শোহেব, সামি, আল আমিন, শাহরিয়ার, আবরার বিন সেলিম, সাফিন, প্রণব মণ্ডল, তাজনুম, সাউদ, জাকারিয়া প্রমুখ|





