কানাইঘাটে র্যাবের জালে পর্ণোগ্রাফি মামলার আসামী
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৬, ৮:৫৯:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাট থেকে পর্ণগ্রাফি মামলার এক আসামীকে আটক করেছে র্যাব-৯| শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কানাইঘাটবাজার তাকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতের নাম মাছরুর আহমদ সাকিব (২৬)| তিনি কানাইঘাটের কানাইঘাট বাজার এলাকার নিজাম উদ্দিনের ছেলে|
তার বিরুদ্ধে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন উমরপুর বাজার এলাকার এক নারী বিবাদীর কাছ থেকে নগ্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে পর্ণোগ্রাফি মামলা রয়েছে|
র্যাব জানায়, ভিকটিমের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সাকিবের| সম্পর্ক চলাকালীন ভিকটিম তার ব্যক্তিগত ছবি ও ভিডিও বিবাদীকে প্রদান করেন| পরে ভিকটিম অন্যত্র বিয়ে করলে সাকিব বিভিন্ন সময় ভিকটিমকে হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠিয়ে তার কাছে ফিরে আসার জন্য চাপ দেয়| গত ১২ এপ্রিল রাতে সে ভিকটিমকে কল ও ভয়েস মেসেজের মাধ্যমে হুমকি দেয়, যদি সে ফিরে না আসে তবে সব ছবি ও ভিডিও ভিকটিমের শশুর বাড়ির লোকজনসহ আত্মীয়-¯^জন এবং বিভিন্ন পর্ণ সাইটে ছড়িয়ে দেওয়া হবে| ভিকটিম বিষয়টি তার পিতাকে জানান| পরে পিতা বিষয়টি মীমাংসার জন্য সাকিবকে ফোন করে অনুরোধ করেন| এ সময় সাকিব ৫ দিনের মধ্যে ২ লাখ টাকা না দিলে ভিডিও প্রকাশ করার হুমকি দেন| পরে ভিকটিম নিজে বাদী হয়ে সিলেট জেলার ওসমানীনগর থানায় পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন|
এর প্রেক্ষিতে র্যাব ছায়া তদন্ত শুরু করে শুক্রবার দিবাগত রাতে কানাইঘাট থেকে আসামীকে গ্রেফতার করে| গ্রেফতারকৃতকে ওসমানীনগর থানায় হস্থান্তর করা হয়েছে|





