নগরে যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবেনা
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৬, ৯:০৩:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগামীকাল রোববার (১৯ এপ্রিল) কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকবে না| ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে|
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী ¯^াক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
এতে বলা হয়, রোববার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত পাঠানটুলা ১১ কেভি ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে|
এছাড়া ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি এবং এর আশপাশ এলাকাও একই সময়ে বিদ্যুৎবিহীন থাকবে|
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ|
এ অনাকাঙ্ক্ষিত সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড|





