গণদাবী পরিষদের সভাপতি অধ্যাপক শফিক, সম্পাদক মনসুর লস্কর
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৭:০২:৪৩ অপরাহ্ন
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা শনিবার বিকাল ৪টায় নগরীর ৫৩ সমবায় ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু ও সদস্য মনোরঞ্জন তালুকদার এর যৌথ উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সমাজসেবক ইদ্রিস আলী, আনোয়ার হোসেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফেরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সমাজসেবক মোছলেহ উদ্দিন, বেলাল উদ্দিন, সুসেন্দ্র চন্দ্র সরকার, মনছুর আহমদ লস্কর, জাহান জেব ইবনে খালেদ, মনোরঞ্জন তালুকদার, সেলিম আহমদ, ওসমান গনি, শফিক উদ্দিন, শামিম আহমদ, শাহিনুর রহমান, সাহান উদ্দিন, আব্দুল হামিদ, মো. গোলজার, মো. মোজাহিদ, সিরাজ উদ্দিন প্রমুখসহ সদস্যবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য ইউসুফ সেলু, শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমিকনেতা ইনসান আলী।
সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক এম শফিকুর রহমানকে সভাপতি, মনসুর আহমদ লস্করকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সভায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি আগামী ৩০ দিনের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি




