আসছে বাজেটে নিত্যপণ্যে করছাড়ের পরিকল্পনা
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৬, ৭:৫৭:২৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সীমিত আয়ের মানুষদের স্বস্তি দিতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যে করছাড়ের পরিকল্পনা করছে সরকার| একই সঙ্গে বিলাসবহুল জীবনযাপন ও উচ্চমূল্যের পণ্যের ওপর বাড়তি কর আরোপের প্রস্তাবনাও থাকবে এবারের বাজেটে| বিএনপি সরকারের প্রথম বাজেটে কর কাঠামোয় এমন কিছু পরিকল্পনা গ্রহণের আভাস পাওয়া গেছে| আগামী ১১ জুন সংসদে ব&র্তমান সরকারের প্রথম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী|
আসন্ন বাজেটে নিদ্রিষ্ট আয়ের মানুষের জীবনে স্বস্তি আনতে অর্থমন্ত্রণালয়ের কাছে এমন কিছু প্রস্তাবনা তুলে ধরেছে জাতীয় রাজ¯^ বোর্ড (এনবিআর)| সংস্থাটির প্রস্তাব অনুযায়ী, আসন্ন বাজেটে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, আটা, ময়দা, পেঁয়াজ ও বিভিন্ন মসলার ওপর বিদ্যমান ১ শতাংশ উৎসে কর বাতিল করা হতে পারে| পাশাপাশি নিত্যপণ্যের ওপর আরোপিত ১ শতাংশ টার্নওভার করও যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার চিন্তা করা হচ্ছে|
এনবিআর সূত্র জানায়, উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার অস্থিরতায় নিত্যপণ্যের বাজারে চাপ অব্যাহত রয়েছে| এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সীমিত আয়ের মানুষ ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণি| নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে|
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আমদানি ও সরবরাহ পর্যায়ে করের চাপ কমানো গেলে ব্যবসায়ীদের কম পুঁজি বিনিয়োগ করতে হবে| এর প্রভাব খুচরা বাজারেও পড়তে পারে| তবে শুধু কর কমালেই বাজারে তাৎক্ষণিক বড় ধরনের প্রভাব নাও পড়তে পারে| কারণ পরিবহন ব্যয়, মজুতদারি, বাজার সিন্ডিকেট ও সরবরাহ শৃঙ্খলের দুর্বলতাও দামের ওপর বড় প্রভাব ফেলে| করছাড়ের সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছাতে বাজার তদারকির ওপরও জোর দেওয়া হচ্ছে|
অন্যদিকে বিলাসবহুল প্রাইভেটকার, জিপ, হেলিকপ্টার ও বিমানের ওপর বাড়তি আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে| পরিবেশবান্ধব হলেও বিলাসবহুল ˆবদ্যুতিক গাড়ির ওপর অগ্রিম আয়কর বাড়ানোর পরিকল্পনাও রয়েছে| তবে মধ্যবিত্তের নাগালের গাড়িগুলোর ক্ষেত্রে সিসিভিত্তিক বিদ্যমান কর কাঠামো অপরিবর্তিত রাখার চিন্তা করছে সরকার|
প্রথমবারের মতো ব্যাটারিচালিত রিকশাকেও করের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে| প্রস্তাব অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় বছরে ৫ হাজার টাকা এবং পৌরসভা এলাকায় ২ হাজার টাকা কর নির্ধারণ করা হতে পারে| যদিও এই খাতের যানবাহনের সঠিক সংখ্যা নির্ধারণ ও কর আদায়কে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কর্মকর্তারা|
এছাড়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড| বর্তমানে অস্ত্রের লাইসেন্স নবায়নে কোনো অগ্রিম আয়কর নেই| অস্ত্রের লাইসেন্স ফি ও আমদানি শুল্ক আগেই বাড়ানো হয়েছে|





