জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

অবশেষে চালু হচ্ছে সিলেট শিশু হাসপাতাল


প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬, ৮:০৮:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অবশেষে চালু হচ্ছে নগরীর চৌহাট্টার আবু সিনা ছাত্রবাসের জায়গায় নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট সিলেট শিশু হাসপাতাল| গত রোববার (১৭) মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার এক অফিস আদেশে হাসপাতালটি চালুর নির্দেশ দেয়া হয়| এতে উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ সই করেছেন| তবে এই প্রতিষ্ঠানে এখনও জনবল নিয়োগ দেওয়া হয়নি| বরং অন্য স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় কর্মী নিয়ে আসতে বলা হয়েছে| একইসঙ্গে আসবাবপত্র ও যন্ত্রপাতিও ক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে| তবে সংকটে থাকা অন্য প্রতিষ্ঠান থেকে কর্মী আনার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে|
অফিস আদেশে বলা হয়েছে, সিলেট জেলার নবনির্মিত শিশু হাসপাতাল চালুকরণের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় পরিচালককে (স্বাস্থ্য) নির্দেশক্রমে দায়িত্ব প্রদান করা হলো| বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) তার অধীন স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, অন্যান্য ¯^াস্থ্যকর্মী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত করে শিশু হাসপাতাল চালু করবেন|
বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে— তিনি জনবল গ্রহণ, প্রশাসনিক অনুমোদন, পদ সৃজন, অর্থনৈতিক কোড সৃষ্টি, আসবাবপত্র ও যন্ত্রপাতি ক্রয়ের কাজ সম্পন্ন এবং প্রয়োজন অনুসারে দায়িত্ব পালনের মাধ্যমে হাসপাতালসমূহ দ্রুত চালু করবেন|
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নির্দেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে| চিকিৎসকরা বলছেন, বর্তমানে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে পর্যাপ্ত জনবল নেই| জনবলের অভাব ও রোগীর অতিরিক্ত চাপে স্বাস্থ্যকর্মীরা বাড়তি চাপে কাজ করছেন| এ অবস্থায় সেসব প্রতিষ্ঠান থেকে জনবল নিয়ে গেলে আরও সংকটে পড়তে হবে|
তারা বলছেন, এভাবে জোড়াতালি দিয়ে চালু করে এ শিশু হাসপাতালগুলো বেশি দূর আগাতে পারবে না| বরং দ্রুত অর্গানোগ্রাম অনুযায়ী চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে চালু করা হোক|
২০১৯ সালের জানুয়ারিতে প্রায় ৬ দশমিক ৯৮ একর জমির ওপর হাসপাতালটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়| ৮৩ কোটি টাকা ব্যয়ে ৮ তলা বিশিষ্ট এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয় ২০২৪ সালে| এরপর থেকেই পড়ে আছে নির্মাণাধীন ভবনগুলো|

শেষ পাতা এর আরও খবর
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম

সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম

সর্বশেষ সংবাদ
সিলেট রেঞ্জে সংযুক্ত মেহেদী হাসান বরখাস্ত
সিলেট রেঞ্জে সংযুক্ত মেহেদী হাসান বরখাস্ত
সিলেটের ২ জনসহ ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার
সিলেটের ২ জনসহ ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪০
সীমান্তে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top