জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি


প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৮:৪৮ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে নয়, বরং তার জ্ঞান, চরিত্র ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়।
মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মো. নজরুল ইসলাম বলেন, একাদশ শ্রেণি শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ সময় থেকেই উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। নির্দিষ্ট লক্ষ্য স্থির করে নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের পরামর্শ অনুসরণ করলে কাক্সিক্ষত সাফল্য অর্জন সম্ভব। তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরা। তাই শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দেশের মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। সততা, পরিশ্রম, মানবিকতা ও দেশপ্রেমকে জীবনের মূলনীতি হিসেবে গ্রহণের জন্য তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ডা. ফজলুর রহিম কায়সার বলেন, কলেজজীবন জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলি বিকাশের গুরুত্বপূর্ণ সময়। শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক মুহিবুর রহমান ও বাংলা বিভাগের প্রভাষক আবুল বাশারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আব্দুশ শাকুর। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল খান এবং স্বাগত বক্তব্য দেন কলেজ ইনচার্জ ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন একাদশ ভর্তি কমিটির আহ্বায়ক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল মাহমুদ এবং জামেয়ার কিশোর কণ্ঠ ফোরামের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন গোলাম রাফি এবং নবীনদের পক্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহদি আল হাসান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মানবিক বিভাগের শিক্ষার্থী মারজানুল ইসলাম খান। নাতে রাসুল পরিবেশন করেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ আল হক চৌধুরী এবং ইসলামী সংগীত পরিবেশন করেন সাইদুর রহমান সাদী।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তারা নতুন শিক্ষাজীবনকে সুন্দর ও সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এদিকে বালিকা ক্যাম্পাসেও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমেনা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাফহিমা তারিন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রভাষক নাসিমা আক্তার। এছাড়া বক্তব্য দেন প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা বেগম আক্তার ও ইংলিশ সেকশনের ইনচার্জ আইরিন পারভীন।
অনুষ্ঠানে মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, বালক শাখার কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্য দেন কলেজ শাখার ইনচার্জ মোর্শেদা আক্তার।
অনুষ্ঠানে জামেয়ার সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪০

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪০

সীমান্তে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সর্বশেষ সংবাদ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪০
সীমান্তে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top