প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেছাচ্ছে
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬, ৮:১১:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ পেছাচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর| আগামীকাল বৃহস্পতিবার (২১ মে) ফলাফল প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর| তবে এদিন ফলাফল প্রকাশ করা সম্ভব না হওয়ায় জুনের শুরুতে নতুন করে ফলাফল প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে|
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) এ. এস. এম. সিরাজুদ্দোহা বলেন, আমরা ২১ মে ফলাফল প্রকাশের পরিকল্পনা করেছিলাম| তবে তা সম্ভব হচ্ছে না| ঈদের পরে ফলাফল প্রকাশ করা হবে| আশা করি, জুনের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ করতে পারব| প্রায় দেড় যুগ বিরতির পর চলতি বছর থেকে ফের শুরু হয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা| গত ১৪ এপ্রিল শুরু হওয়া এ পরীক্ষা শেষ হয় ১৮ এপ্রিল|
নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে| মেধা তালিকায় ছাত্র ও ছাত্রীদের সমানুপাতিক হারে অর্থাৎ ৫০ শতাংশ করে নির্বাচন করা হবে| এছাড়া মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং অবশিষ্ট ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে|






