লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬, ৮:১৬:২৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : লিবিয়ার বেনগাজী থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ১৭০ বাংলাদেশিকে| মঙ্গলবার (১৭ মে) ভোর ৫টায় বাংলাদেশে অবতরণ করে তাদের বহনকারী বুরাক এয়ারের একটি ফ্লাইট| লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় পরিচালিত হয় এই প্রত্যাবাসন কার্যক্রম|
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে অনুপ্রবেশ করেছিলেন লিবিয়ায়| সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন তারা| জনসচেতনতা বাড়াতে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করাার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়|
জানা গেছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়| লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে যৌথভাবে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়|




