খুন ধর্ষণ ছিনতাই রাহাজানী বৃদ্ধিতে সামাজিক নিরাপত্তা ভেঙ্গে পড়েছে : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৬, ৭:৪৬:৪০ অপরাহ্ন

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশে খুণ ধর্ষণ ছিনতাই চাঁদাবাজী ও রাহাজানী চরম আকার ধারণ করেছে| দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে| ছোট্ট শিশুরা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে| ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন নৃশংসতা ও বর্বরতা কোনভাবেই কাম্য হতে পারেনা| ১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের পর দেশে গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করলেও জনগণ এর সুফল পাচ্ছেনা| প্রশাসন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র দলীয়করণের ফলে অযোগ্যদের দায়িত্বে বসানো হচ্ছে| এর প্রভাব রাষ্ট্রের সকল স্তরে পড়তে শুরু করেছে| এভাবে রাষ্ট্র ও সমাজ চলতে দেয়া যায়না| জামায়াতের সকল স্তরের জনশক্তিকে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে|
তিনি বলেন, জামায়াত দেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়| খুণ, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজী, রাহাজানী সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতের কর্মতৎপরতা অব্যাহত রয়েছে| ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে| জনকল্যাণমূলক কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে| জনগণের আশাআকাঙ্খাকে ধারণ করতে হবে| তাহলে এদেশে ইসলামী আন্দোলনের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে|
তিনি শুক্রবার সিলেট মহানগরীর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন| উপজেলা আমীর নাজির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রিন্সিপাল আল ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে উপজেলার আওতাধিন সকল ইউনিয়নের আমীর-সেক্রেটারী এবং ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন|
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মো আব্দুর রব, মাওলানা ইসলাম উদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী| অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মাওলানা এটিএম শামসুদ্দিন, উপজেলা জামায়াত নেতা আব্দুল লতিফ লালা, এডভোকেট মমিনুজ্জামান ও আমিনুর রহমান প্রমূখ| বিজ্ঞপ্তি




