দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৬, ৭:২০:৪১ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে| সোমবার ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়| প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সভায় কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন| সভায় প্রেসক্লাবের আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়|
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব, সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন, কোষাধ্যক্ষ জাবেদ এমরান, কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মুসিক ও শরীফ আহমদ| সভায় সর্বসম্মতিক্রমে আগামী ঈদুল আজহার পর দক্ষিণ সুরমা প্রেসক্লাবের অভিষেক ও ‘ফ্যামিলি ডে’ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়| এ অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন করতে বিভিন্ন উপকমিটি গঠনের বিষয়েও প্রাথমিক আলোচনা হয়|
এদিকে সভা থেকে ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিপন আহমদের বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়| মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সভায় একটি শোক প্রস্তাব গৃহীত হয়| বিজ্ঞপ্তি




