জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন রাজন
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৬, ১:৪৯:৫৭ অপরাহ্ন

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি-১৪১৮) এর সাধারণ সম্পাদক আব্দুল মুহিমকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এর প্রেক্ষিতে গঠনতন্ত্র অনুসারে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। এটি আজ থেকে কার্যকর হবে।
মঙ্গলবার সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি-১৪১৮) এর সভাপতি হাজী ময়নুল ইসলামের পক্ষ থেকে এ বিষয়ে অবহিত করে প্রশাসনসহ সকল শ্রমিক সংগঠনের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে। এখন থেকে যে কোন প্রয়োজনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের সাথে যোগাযোগের আহ্বান জানিয়েছেন তিনি।
মজলুম শ্রমিক নেতা আলী আকবর রাজন দীর্ঘদিন থেকে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি-১৪১৮) এর ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সিলেট জেলার পরিবহন শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন ‘সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি-১৪১৮)’এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের সাথে যে কোন প্রয়োজনে মোবাইল নাম্বার (০১৭১১৯৮৩৯৫০) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি