জামালগঞ্জে সড়কে প্রাণ গেল বৃদ্ধের
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৮:০৫:৩০ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে অটোরিকশা উল্টে মো. রজব আলী (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে| সোমবার দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের বিছনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে| নিহত রজব আলী ওই গ্রামের মৃত নেয়ামত আলীর ছেলে|
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১ টায় শারীরিক চিকিৎসার জন্য জামালগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন রজব আলী| পথে বিছনা গ্রামের একটি ভাঙা সড়কে অটোরিকসাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়| এ সময় গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন|
দুর্ঘটনায় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রজব আলী| পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| তবে অটোরিকশার অন্যান্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন|
জামালগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই পঙ্কজ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বিষয়টি জেনেছি| নিহতের পরিবার থেকে এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন অভিযোগ পাননি বলে জানান|




