জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স:১৮ দিনে মিললো নগদ ৪৭ লাখ ও সোনা-রূপাসহ ১২ দেশের মুদ্রা


প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৬, ১:২২:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে দ্বিতীয় দফায় বিপুল পরিমাণ অর্থ, বিদেশি মুদ্রা, সোনা-রূপা এবং গবাদি পশুর হিসাব পাওয়া গেছে। মাত্র ১৮ দিনের ব্যবধানে মাজারের দানবাক্সে জমা হয়েছে প্রায় অর্ধকোটি টাকার মালামাল। যার মধ্যে নগদ অর্থ মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা ও প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার স্বর্ণ-রূপা এবং গবাদিপশুসহ মূল্যবান জিনিসপত্র রয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা এবং মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দরগাহ মসজিদের বারান্দায় দানবাক্স ও ডেগ খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় নতুন স্থাপিত দানবাক্স ও ডেগ থেকে মোট চার বস্তা ভর্তি টাকা বের করা হয়। পরে দীর্ঘ সময় ধরে সেই অর্থ গণনা করা হয়। গণনার কাজে অংশ নেয় শাহজালাল (রহ.) মাজার মাদরাসার শিক্ষার্থীরা। দিনব্যাপী এই গণনা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মোট প্রাপ্ত অর্থের পরিমাণ ঘোষণা করেন।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, গণনা শেষে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। নগদ টাকার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, সোনা, রূপা, স্বর্ণসদৃশ ধাতু এবং গবাদি পশুর হিসাবও পাওয়া গেছে, যা পৃথকভাবে সংরক্ষণ ও নথিভুক্ত করা হয়েছে।

মাজার কর্তৃপক্ষের প্রকাশিত হিসাব অনুযায়ী, নগদ বাংলাদেশি টাকার পাশাপাশি বিশ্বের ১২টি দেশের বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রাও দান হিসেবে জমা পড়েছে। জমা পড়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে সৌদি আরবের ১৩৫ রিয়াল (প্রায় ৪ হাজার ৪১৫ টাকা), ভারতের ২ হাজার ৫৩২ রুপি (প্রায় ৩ হাজার ৬২১ টাকা), সংযুক্ত আরব আমিরাতের ৫৪ দশমিক ২০ দিরহাম (প্রায় ১ হাজার ৮১০ টাকা), ওমানের ১.৪৫০ রিয়াল (প্রায় ৪৬৩ টাকা), ইন্দোনেশিয়ার ৪ হাজার রুপিয়া (প্রায় ৩০ টাকা), যুক্তরাষ্ট্রের ২০ ডলার (প্রায় ২ হাজার ৫০০ টাকা), হংকংয়ের ২০ ডলার (প্রায় ৩১৮ টাকা), ইউরোপীয় ইউনিয়নের ২০ ইউরো (প্রায় ২ হাজার ৯২০ টাকা), সিঙ্গাপুরের ১০ ডলার (প্রায় ৯৮০ টাকা), কাতারের ২২ রিয়াল (প্রায় ৭৫৫ টাকা), মালয়েশিয়ার ৬ রিঙ্গিত (প্রায় ১৭৮ টাকা) এবং পাকিস্তানের ৬০ রুপি (প্রায় ২৬ টাকা)।

সব মিলিয়ে এসব বৈদেশিক মুদ্রার বাংলাদেশি টাকায় আনুমানিক মূল্য দাঁড়ায় ১৮ হাজার ১৫ টাকা। তবে আন্তর্জাতিক মুদ্রাবাজার ও ব্যাংকভেদে বিনিময় হার পরিবর্তিত হওয়ায় প্রকৃত মূল্য সামান্য কমবেশি হতে পারে।

এবারের গণনায় মূল্যবান ধাতুরও উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। হিসাব অনুযায়ী, দানবাক্স থেকে ৯ গ্রাম খাঁটি সোনা, ১০ গ্রাম স্বর্ণসদৃশ ধাতু এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রূপা পাওয়া গেছে। এসব মূল্যবান সামগ্রী সরকারি বিধি অনুসরণ করে সংরক্ষণ এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শুধু নগদ অর্থ বা অলংকারই নয়, ভক্তদের দেওয়া গবাদি পশুর হিসাবও এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বশেষ দানবাক্স খোলার পর থেকে একটি গরু দান করা হয়, যা মাজারের লঙ্গরখানায় জবাই করে রান্না করা হয়েছে এবং আগত মানুষের মধ্যে খাবার হিসেবে বিতরণ করা হয়েছে। এছাড়া মোট ৬৫টি ছাগল দান করা হয়। এর মধ্যে ৪০টি ছাগল লঙ্গরখানায় রান্না করে অসংখ্য মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ২৫টি ছাগল নিলামের মাধ্যমে বিক্রি করে মোট ১ লাখ ২৫ হাজার ৪০০ টাকা আয় হয়েছে, যা মাজারের হিসাবেই যুক্ত করা হয়েছে।

এছাড়া, গতকাল শনিবারের বাজার মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট ৯ গ্রাম স্বর্ণের মূল্য ১ লাখ ৭৩ হাজার টাকা, রূপার মূল্য ২২ ক্যারেট রূপার দাম প্রতি গ্রাম প্রায় ৩শ ৮৫ টাকা। সে হিসাবে ৪ গ্রাম রূপার মূল্য প্রায় ১ হাজার ৫৪০ টাকা এবং বৈদেশিক মুদ্রার মূল্য প্রায় ১৮ হাজার টাকা। সব মিলিয়ে আনুমানিক আরও ৩ লাখ ১৮ হাজার টাকার মালামাল দান করা হয়েছে।

এসময় কমিটির উপর আস্থা রাখায় সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়ে সিসিক প্রশাসক বলেন, হজতে শাহজালাল (রহ.) মাজার, দরগাহ মসজিদ ও মাদরাসা পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গঠিত কমিটির পরবর্তী সভা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্তের আলোকে এক মাসের মধ্যে আমরা এসব প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনা ্ও পরিচালনায় একটা নীতিমালা চূড়ান্ত করব।

প্রশাসক কাইয়ুম চৌধুরী দৈনিক জালালাবাদকে বলেনম, নগদ অর্থ ছাড়া যেসব জিনিস দান বাক্সে পড়েছে তা নথিভুক্ত করা হয়েছে। পরবর্তী সভায় করণীয় নির্ধারণ হবে। তবে স্বর্ণসহ অন্যান্য জিনিস নিয়ে দানের পরিমাণ ৫০ লাখের অউপরে যাবে।

টাকা গণনার পুরো সময়জুড়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাজার আর্থিক ব্যবস্থাপনা তদারকির জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো কার্যক্রম স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির তত্ত্বাবধানে দানবাক্স থেকে পাওয়া সব অর্থ সরকারি ব্যাংকিং ব্যবস্থার আওতায় সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা নির্দিষ্ট হিসাবে জমা রাখা হবে। ভবিষ্যতে এই অর্থ মাজারের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, লঙ্গরখানার কার্যক্রম এবং অন্যান্য কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত ২২ জুন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উদ্যোগে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মাজারের দানবাক্স খোলা হয়েছিল। তখন মাত্র চার দিনের ব্যবধানে দানবাক্সে জমা হয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। প্রথম দফার গণনায় এক হাজার ও পাঁচশ টাকার বড় নোটের সংখ্যা তুলনামূলক বেশি থাকলেও, এবার ১৮ দিনের ব্যবধানে সংগৃহীত অর্থের মধ্যে সংখ্যার বিচারে ১০ টাকা ও ৫০ টাকার ছোট নোটই সবচেয়ে বেশি পাওয়া গেছে। এতে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং ছোট ছোট অঙ্কের দানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

হজরত শাহজালাল (রহ.)-এর মাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী এই মাজার জিয়ারত করতে আসেন। তাদের দান, মানত ও অনুদানের মাধ্যমে মাজারের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকার কথা থাকলেও সেই অর্থের আয় ব্যয়ের সঠিক হিসাব না থাকার অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে ১৮ জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারের দীর্ঘদিনের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে তৎকালীন ডিসি সারওয়ার আলমের নেতৃত্বে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে মাজারের তিনটি ঐতিহাসিক ‘দানে’র ডেগ ও দানবাক্স সিলগালা করে প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স বসানো হয়। এই পদক্ষেপের পরপরই ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। মাজারের আর্থিক বিষয়াবলি নিয়ন্ত্রণে নেওয়ার কারণেই এই আকস্মিক বদলি হয়েছে বলে জনমনে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরবর্তী সময়ে জেলা প্রশাসন ও মাজার ব্যবস্থাপনা কমিটির উপস্থিতিতে মাজারের ডেগ ও দানবাক্সগুলো খুলে গণনা করা হয় এবং প্রচুর নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পাশাপাশি মাজারের দানবাক্সে কিছু চিরকুটও পাওয়া যায়, যেখানে সাধারণ মানুষকে সাবেক ডিসি সারওয়ার আলমকে পুনরায় স্বপদে ফিরিয়ে আনার দাবি জানাতে দেখা যায়।

প্রচ্ছদ এর আরও খবর
রাজনীতির মঞ্চে লু-হাওয়া

রাজনীতির মঞ্চে লু-হাওয়া

সোমবার ভোর থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান

সোমবার ভোর থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান

সিলেটে হামে এবার যুবকের মৃত্যু

সিলেটে হামে এবার যুবকের মৃত্যু

সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত

সর্বশেষ সংবাদ
রাজনীতির মঞ্চে লু-হাওয়া
রাজনীতির মঞ্চে লু-হাওয়া
ইসলামী শ্রমিক আন্দোলন  জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত
ইসলামী শ্রমিক আন্দোলন জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত
বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের জেনারেল নলেজ অলিম্পিয়াড মোড়ক উন্মোচন
বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের জেনারেল নলেজ অলিম্পিয়াড মোড়ক উন্মোচন
 মহানগর আইবিডব্লিউএফ-এর ব্যবসায়ী সম্মেলন
 মহানগর আইবিডব্লিউএফ-এর ব্যবসায়ী সম্মেলন
হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম
হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম
সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৩’-এর খেলোয়াড় নিলাম
সৈয়দ মুগনি প্রিমিয়ার লিগ ২০২৬ সিজন-৩’-এর খেলোয়াড় নিলাম
সোমবার ভোর থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান
সোমবার ভোর থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি সফলের আহ্বান
সিলাম ইউপি চেয়ারম্যান পদে সেফুলকে এলাকাবাসীর সমর্থন
সিলাম ইউপি চেয়ারম্যান পদে সেফুলকে এলাকাবাসীর সমর্থন
সিলেটে হামে এবার যুবকের মৃত্যু
সিলেটে হামে এবার যুবকের মৃত্যু
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
জৈন্তায় ২৩ লাখ টাকার চোরাইপণ্যসহ আটক ৪
জৈন্তায় ২৩ লাখ টাকার চোরাইপণ্যসহ আটক ৪
বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেফতার
বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেফতার
কানাইঘাটে বিস্ফোরকের বড় চালান জব্দ বিজিবির
কানাইঘাটে বিস্ফোরকের বড় চালান জব্দ বিজিবির
ধূপাগোলে ভারতীয় টমেটো-কমলাসহ ৩ পিকআপ জব্দ
ধূপাগোলে ভারতীয় টমেটো-কমলাসহ ৩ পিকআপ জব্দ
সিলেটে ১,৫১০ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসডি স্কলারশিপ পরীক্ষা সম্পন্ন
সিলেটে ১,৫১০ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসডি স্কলারশিপ পরীক্ষা সম্পন্ন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top